নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র দেন।
ওই বৈঠক উপস্থিত ছিলেন এমন একজন মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে রমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।
ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধের ঘোষণায় আজ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সকালে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড টপকে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
পুলিশ জলকামান ও কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছোড়ে। এতে কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইতাহারি শহরে ২ জন নিহত হন। চার শতাধিক ব্যক্তি আহত হন।
এর আগে নেপালের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। দলটির উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে তাঁরা এ দাবি জানান। তাঁদের মতে, নৈতিক জায়গা থেকে তাঁর পদত্যাগ করা উচিত।
নেপালে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধে রাখার সিদ্ধান্তটি কার্যকর হয়। এর পর থেকে জনগণের মধ্যে সরকারবিরোধী ক্ষোভ দানা বাঁধতে থাকে।
রোববার কিছু সাংবাদিক আনুষ্ঠানিকভাবে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁরা মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের সমালোচনা করেন।
এ পরিস্থিতিতে সোমবার সকাল ৯টা থেকে ‘হামি নেপাল’ নামের একটি সংগঠন রাজধানী কাঠমান্ডুসহ নেপালজুড়ে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই তরুণ। অনেকের বয়স ৩০-এর কম, যাঁরা জেন-জি নামে পরিচিত। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের জেনারেশন জেড বা জেন-জি বলা হয়।
বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদের পাশাপাশি সরকারের দুর্নীতির সমালোচনা করেন। তাঁরা সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবি জানান।
দ্য কাঠমান্ডু পোস্ট
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...