পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটি সোমবার (১ সেপ্টম্বর) দিয়ামের জেলার চিলাস শহরে বিধ্বস্ত হয়।
স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, 'আমাদের একটি হেলিকপ্টার চিলাসের থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।'
তিনি জানান, ওই হেলিকপ্টারে দুইজন পাইলট ও তিন জন কারিগরি কর্মী ছিলেন। দিয়ামের জেলা পুলিশের এসএসপি আবদুল হামিদ বিবৃতিতে জানান, 'হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।'
এসএসপি হামিদ ডনকে নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণ পরীক্ষা করছিল।
কর্মকর্তা জানান, দিয়ামের জেলার পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা লাশ উদ্ধার ও ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন।
কর্মকর্তারা এখনো দুর্ঘটনার কারণ না জানালেও স্থানীয় সরকারের মুখপাত্র জানান, 'কারিগরি ত্রুটির' কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ডন
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬...
ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যুক্...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজে উপস্থাপক শন...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...