ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে আলোচনা চলছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি শুগায়েভ এই খবর জানিয়েছেন।
দিমিত্রি বলেছেন, ‘ভারতের কাছে আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা আছে। এই খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।’
২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৫০ কোটি ডলারের একটি সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করে ভারত। ওই চুক্তি অনুযায়ী, ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের কথা।
ভারতকে এরই মধ্যে তিনটি এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া। সরবরাহে তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে ভারতের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
সোমবার চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তাঁরা পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত-রাশিয়া পাশাপাশি থেকেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার বলেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনা বন্ধ করেনি ভারত। নয়াদিল্লির এই অবস্থাকে মস্কো ‘গুরুত্ব’ দেয়।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। ফ্রান্স জোগান দিয়েছে ৩৩ শতাংশ। ইসরায়েল থেকে এসেছে ১৩ শতাংশ।
রয়টার্স
বাংলাদেশ
সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে
দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত
অন্তত ৩৩ জন নিহত
হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমা আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি
দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি
জাপান ও সৌদি আরব
যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু
পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মে...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...