যুক্তরাজ্যের ‘চাগোস দ্বীপপুঞ্জ চুক্তি’ মানে না মালদ্বীপ, আইনি ব্যবস্থা নেয়ার হুমকি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মালদ্বীপ মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের চুক্তি মানে না। দেশটির প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে েএ কথা যুক্তরাজ্যকে জানিয়ে দিয়েছেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় বিবিসিকে জানিয়েছে যে, মালদ্বীপ দুটি লিখিত আপত্তিপত্র এবং উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সাথে একটি ফোন কলের মাধ্যমে এই "গভীরভাবে উদ্বেগজনক" চুক্তির বিরোধিতা করেছে।
মালদ্বীপ চাগোস দ্বীপপুঞ্জের উপর সার্বভৌমত্ব দাবি করছে এবং তাদের দাবি আদায়ের জন্য আন্তর্জাতিক আইনি পদক্ষেপের হুমকি দিচ্ছে।
যুক্তরাজ্য পররাষ্ট্র দফতরের মন্ত্রী স্টিফেন ডাউটি বলেছেন, চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ব্রিটেন এবং মরিশাসের বিষয়, মালদ্বীপের নয়।
একটি সরকারি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক আদালতগুলো ইতোমধ্যেই চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের প্রশ্নটি বিবেচনা করেছে এবং মরিশাসের পক্ষে রায় দিয়েছে।
ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত চাগোস দ্বীপপুঞ্জ ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে যুক্তরাজ্য নিয়ন্ত্রণ করে আসছে।
গত বছর, যুক্তরাজ্য সরকার বৃহত্তম দ্বীপে একটি যৌথ যুক্তরাজ্য-মার্কিন সামরিক ঘাঁটি ইজারা নেওয়ার জন্য বছরে গড়ে ১০১ মিলিয়ন পাউন্ড ব্যয় করে অঞ্চলটির নিয়ন্ত্রণ মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয়।
মরিশাস দীর্ঘদিন ধরে এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে এবং আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
লেবার পার্টির মন্ত্রীরা যুক্তি দিয়েছেন যে, মরিশাসের সঙ্গে কোনো চুক্তি না হলে আন্তর্জাতিক আইনি রায়ের কারণে সামরিক ঘাঁটিটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।
কিন্তু চুক্তিটি এখনও যুক্তরাজ্যের আইনে নিশ্চিত করা হয়নি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে অঞ্চলটি ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করার পর এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে বলে মনে হচ্ছে।
মালদ্বীপ চাগোস দ্বীপপুঞ্জের ওপর মরিশাসের নিয়ন্ত্রণের বিরোধিতা করে এবং যুক্তি দেয় যে, এই দ্বীপপুঞ্জের ওপর তাদের শত শত বছরের পুরনো ঐতিহাসিক দাবি রয়েছে।
বিবিসি-কে পাঠানো এক বিস্তারিত বিবৃতিতে মুইজ্জুর দপ্তর চাগোস দ্বীপপুঞ্জ বিষয়ে তার দেশের অবস্থান এবং ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পৃক্ততার রূপরেখা তুলে ধরেছে।
মালদ্বীপ মরিশাসের সঙ্গে ব্রিটিশ সরকারের চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে নভেম্বর ২০২৪ এবং জানুয়ারি ২০২৬-এ ব্রিটিশ সরকারকে চিঠি দেয়।
বিবিসি থেকে অনুবাদ
মিয়ানমারের
সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান
প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশ...
দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ
পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক
(এমওইউ) সই করেছে বাংলাদেশ
ও শ্রীলঙ্কা।বুধবার
(১৮ নভেম্...
লোকচক্ষুর আড়ালে
থাকা তালেবানের সর্বোচ্চ
নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর
করেছেন।তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ...
তুর্কি
প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে
১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও
বেশ কিছু চালকবিহীন সামরিক
সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি কর্পোরেশনের
সঙ্...
চলতি মাসে নয়াদিল্লিতে
অনুষ্ঠিতব্য ‘সাংহাই কোঅপারেশন
অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশনাল ডায়াল ‘-এ একজন মন্ত্রীকে পাঠানোর ঘোষণা
দিয়েছে পাকিস্তান। ২০২৫
সালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে
চ...
মণিপুরের
উখরুল জেলায় শুক্রবার (১৩ নভেম্বর) অতর্কিত হামলায় নাগা সম্প্রদায়ের চার
ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলমান
সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।নিহত
চারজন ইম্ফলের দিকে যাচ্ছিলেন,...
ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী
১৭-১৮ নভেম্বর ঢাকায়
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফার এ সংলাপ
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পররাষ্ট্র
মন্ত্রণালয়...
ইসরাইলি পাসপোর্টধারীদের মালিদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগের আইনে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...