ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছেন নিরাপত্তা বাহিনী।
ওই কর্মকর্তা বলেন, সানাসাবি গ্রাম ও এর আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা পৌনে ১১টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা বেলা সাড়ে ১১টার দিকে থামনাপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক–সেদিক ছোটাছুটি করতে দেখা যায়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।
গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন।
পিটিআই
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...