ভারত: রাহুল–প্রিয়াঙ্কাকে সম্ভলে যেতে দিল না উত্তর প্রদেশ পুলিশ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদেরাকে উত্তর প্রদেশের সম্ভলে যেতে দিল না রাজ্যের পুলিশ। আজ বুধবার সকালে যাত্রা করলেও দিল্লি–উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হলো তাঁদের গাড়িবহর।
রাজ্য পুলিশের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা। সম্ভলের জামা মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না।
রাহুল–প্রিয়াঙ্কার গাড়ি বহর আটকে দেওয়ার ফলে আজ বুধবার দিনভর দিল্লি–মিরাট এক্সপ্রেসওয়ে অচল হয়ে পড়ে। দেখা দেয় ব্যাপক যানজট। সীমান্তে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের তলায় হিন্দু মন্দির আছে দাবি জানিয়ে নিম্ন আদালতে এক আবেদন জমা পড়েছিল। আবেদনের আরজি, মসজিদে জরিপ করা হলেই দাবির সত্যতা নিরুপণ করা সম্ভব হবে। আবেদন গ্রহণ করে নিম্ন আদালত জরিপের নির্দেশ দিলে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে মারা যান পাঁচজন। সেই থেকে সেখানে উত্তেজনা রয়েছে।
হিংসা ছড়ানোর অভিযোগে সম্ভল থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির (এসপি) লোকসভা সদস্য জিয়া উর রহমান ও সেই দলের স্থানীয় বিধায়ক সোহেল ইকবালসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন এসপি নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কিন্তু পুলিশ ও প্রশাসন তাঁকে যেতে দেননি। আজ বুধবার রাহুল–প্রিয়াঙ্কাকেও দিল না।
পুলিশ পথ রোধ করার পর রাহুল অনুরোধ করেছিলেন, কংগ্রেসের ৪/৫ জনের একটি প্রতিনিধিদলকে নিহতদের পরিবারের কাছে যেতে দেওয়া হোক। পুলিশ রাজি হয়নি। রাহুল একা যাওয়ার অনুমতিও চান। বলেন, বিরোধী নেতা হওয়ায় এটা তাঁর দায়িত্ব ও কর্তব্য। পুলিশ তাতেও রাজি নয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই অনুমতি দেওয়া যাবে না। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা রয়েছে।
দিল্লি থেকে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে সম্ভল রওনা হয়েছিলেন উত্তর প্রদেশের পাঁচ কংগ্রেস দলীয় সংসদ সদস্যও। তাঁদের আটকাতে অনুরোধ জানিয়েছিলেন জেলা শাসক রাজেন্দ্র পেনসিয়া। দিল্লির কাছের গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদের পুলিশকে অনুরোধ করেছিলেন, কংগ্রেস নেতারা যাতে উত্তর প্রদেশে ঢুকতে না পারেন। একই অনুরোধ জানানো হয়েছিল আমরোহা ও বুলন্দশহর পুলিশকেও।
উত্তর প্রদেশ পুলিশের এই আচরণের বিরোধিতা করে কংগ্রেস সরব হয়েছে। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল ‘এক্স’ হ্যান্ডেলে বলেন, শাসক দল ঘৃণার বাতাবরণ সৃষ্টি করেছে। কংগ্রেস ভালোবাসার বাতাস ছড়িয়ে দিতে চায়। পীড়িতদের পাশে দাঁড়ানোটাই মানবিকতা।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, রাজনৈতিক দলের নেতাদের সম্ভল যেতে দেওয়া উচিত। তাতে পরিস্থিতির উন্নতি হবে। মানুষ ভরসা পাবে। অখিলেশ আগেই বলেছিলেন, সম্ভলে যা কিছু হয়েছে, তা রাজ্য সরকারের জন্য। তারাই মূল অপরাধী।
মিয়ানমার-লাগোয়া
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসকে
আধুনিক এবং পূর্ণা...
ভারতের বিভিন্ন
রাজ্যের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে! সম্প্রতি দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত (আদালত বান্ধব) বিজয় হংসরিয়া। অ্যামিকাস
কিউরিরা তথ্য...
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে
রোববার (১৭ আগস্ট) ঢাকা
থেকে কিছু শর্তের কথা
বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগু...
বিশ্বের
৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ
মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
রয়েছে। ৪১ শতাংশ মানুষের
দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান
পিউ রিসার্চ সেন্টার ৩৬টি দেশে...
রাখাইন
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে
বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা প্রায় তিন
লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে
ইচ্ছুক। জান্তাসমর্থিত সরকার নিশ্চিত করেছে, এসব রোহি...
তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার (১২ আগস্ট) আশা প্রকাশ করে বলেছেন বলেছেন,
বিশ্বের সংঘাত-বিধ্বস্ত অঞ্চলগুলোকে স্থিতিশীল করতে গত সপ্তাহে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আরও দেশ ...
হরমুজ
প্রণালি আবার খুলে দেওয়া
নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান নতুন
নতুন দাবি তুলেছে। এতে
ইরানে পাঁচ মাস ধরে
চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো
চুক্তি হবে কি না,
তা নিয়ে নতুন করে
সন্দেহ দেখা দিয়ে...
একটি যৌথ প্রতিরক্ষা
চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী
তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে
আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...