প্রথম সফরে দিল্লিকে এড়িয়ে কেন বেইজিংয়ে নেপালের প্রধানমন্ত্রী
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের প্রভাববলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এ বছর চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর হয়েছেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা।
চার দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী অলি। জুলাইয়ে শপথ গ্রহণের পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। অতীতে নেপালের প্রধানমন্ত্রীরা সাধারণত দায়িত্ব গ্রহণের পর দিল্লিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরে যেতেন। কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক শতাব্দী প্রাচীন।
গতকাল মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে ৯টি চুক্তি সই হয়েছে। তবে এর কোনোটিই নতুন নয়। সবই আগে করা। অলির সফরে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের উদ্যোগের বিষয়ে কিছু জানা যায়নি।
গতকাল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন অলি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তা করার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে ‘স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত’ দেশে রূপান্তর করার কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট সি-র ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এ সই করেছে কাঠমান্ডু। বাকি বিশ্বের সঙ্গে চীনের অবকাঠামো ও বাণিজ্য সংযোগ গড়তে প্রেসিডেন্ট সি এই উদ্যোগ নিয়েছেন। ২০১৭ সালে ওই চুক্তি সই করলেও এখনো কোনো প্রকল্পের কার্যকর বাস্তবায়ন শুরু হয়নি বলে জানিয়েছে কাঠমান্ডু।
ঐতিহ্যগতভাবে নেপাল দক্ষিণের প্রতিবেশী ভারতের ওপর অধিক নির্ভরশীল। অলি এই প্রথা ভেঙে উত্তরের প্রতিবেশীর সঙ্গে তাঁর দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইতিবাচক পরিবর্তন আনতে চান।
বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের দুই-তৃতীয়াংশই হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র ১৪ শতাংশ হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, চীন নেপালকে ৩১ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে। দিল্লির তুলনায় যা তিন কোটি ডলার বেশি।
২০১৬ সালে নিজের প্রথম মেয়াদে অলি চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন।
ওই চুক্তি হওয়ার এক বছর আগে ভারত কাঠমান্ডুর ওপর ছয় মাসের তেল নিষেধাজ্ঞা জারি করেছিল। চীনের সঙ্গে অলির চুক্তি সইয়ের ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসাবে ভারতের মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বেইজিংয়ের সঙ্গে নেপালের সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়।
ঋণের সুদ আতঙ্ক
নেপালের দ্বিতীয় বৃহৎ নগরী পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য দেশটিকে এখন পর্যন্ত ২১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা প্রায় ২০০ কিলোমিটার দূরে। গত বছর থেকে পোখারা বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
চীন ওই বিমানবন্দর তৈরি করে দিয়েছে। বেইজিং পোখারা বিমানবন্দরকে নিজেদের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এর সাফল্যের প্রতীক হিসেবে দেখছে। কিন্তু বিমানবন্দরটি চালু হওয়ার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন—সেখানে খুব বেশি আন্তর্জাতিক ফ্লাইট আসতে পারছে না। কারণ, পোখারা বিমানবন্দরে যেতে হলে ভারতের আকাশসীমার ভেতর দিয়ে যেত হবে। ভারত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।
ঋণের সুদ নিয়েও অলির জোট সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে। অলির জোট সরকারের বড় অংশীদার নেপালি কংগ্রেস পার্টি ঋণ নিয়ে কোনো প্রকল্পের তহবিল সংগ্রহ করার বিপক্ষে অবস্থান নিয়েছে।
অলির চীন সফরে যাওয়া আগে এমনকি তাঁর নিজের দল থেকেও চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কোনো কাজ ঋণ নিয়ে নয় বরং অনুদান নিয়ে করার পক্ষে মত দিয়েছে।
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
উন্নত
বিমান প্রযুক্তি থেকে শুরু করে
ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার নকশা ও নির্মাণের
শিল্পকাজ পর্যন্ত, আকাশযুদ্ধের পরবর্তী যুগে একটি ভূমিকা
নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায়
ভারত ফ্রান্সের ষষ্ঠ প্র...
চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উচ্চঝুঁকির সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যু...
সামরিক প্রশিক্ষণ,
মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক
প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্রস্তাবিত ‘জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি
ইনফরমেশ...
তুরস্কের তুসাস
থেকে ছয়টি টি১২৯ এটিএকে
লাইট এ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। নাইজেরিয়া,
ফিলিপাইন ও সোমালিয়ার পর
বাংলাদেশ হলো এই হেলিকপ্টারের চতুর্থ বিদেশী গ্রাহক।তুরস্কের প্রতিরক্ষা
বিষয়ক ওয়ে...
আগামী দশকের
মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য দুই শতাধিক যুদ্ধ জাহাজের বহর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
কারণ বিশ্বের বৃহত্তম নৌবহর গড়ে তুলছে চীন। অন্যদিকে, পাকিস্তান উন্নত চীনা-নির্মিত
আক্রমণকারী সাবমেরিন ...
নিজ দেশে উৎপাদিত অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয়
বিমান বাহিনী (আইএএফ) দিল্লি-ভিত্তিক ভেদা অ্যারোনটিক্স থেকে
সুরশাস্ত্র এমকে১ কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনের ...
ভারতের
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা
(ডিআরডিও) তাদের দূরপাল্লার ভূমি থেকে আকাশে
নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএম) ‘কুশ’র প্রথম পরীক্ষামূলক
উড্ডয়ন সম্পন্ন করেছে।ভারতের
...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...