দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে, বাংলাদেশ গত বছর কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-কে দেওয়া কাজের একটি অর্ডার বাতিল করেছেন। এর আর্থিক মূল্য ২১ মিলিয়ন ডলার। একটি ৮০০ টনের এডভান্সডস্ট গোয়িং টাগ নির্মাণের অর্ডার দিয়েছিল বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়া চুক্তি অনুযায়ী ২৪ মাসের মধ্যে ৬১ মিটার দীর্ঘ টাগের নকশা, নির্মাণ এবং সরবরাহ করার কথা ছিল। ঢাকাকে দেওয়া  নতুন দিল্লির ৫০০ মিলিয়ন ডলারের এক্সটেন্ডেড লাইন অফ ক্রেডিটের আওতায় এই চুক্তি করা হয়। গত বছরের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর চার দিনের বাংলাদেশ সফরের সময় এই চুক্তিটি করা হয়। তবে গত বছরের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।