বিমান হামলায় ৩ ক্রিকেটার নিহত, পাকিস্তানে সিরিজ খেলবে না আফগানিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আফগানিস্তানের আরগুন জেলায় হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে সিরিজটি আয়োজনের ঘোষণা দেয়। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানেরও অংশ নেওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে বলা হয়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’
বিবৃতিতে এসিবি দাবি করে, হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন, ‘হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন। দুপুরে তাঁরা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তাঁরা।’
ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্তও এই বিবৃতিতে জানিয়েছে এসিবি, ‘মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি খেলার কথা ছিল।’
চলতি বছর এটা হতো আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। গত আগস্টে এশিয়া কাপের আগে দুটি দল একটি ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে এটি হতো আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ।
এর আগে আফগানিস্তান পাকিস্তানে খেলেছে ২০২৩ সালের এশিয়া কাপে এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে তখন তারা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি।
ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। প্রথমটি ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচ ও পরেরটি ২৩ নভেম্বর।
ত্রিদেশীয় সিরিজের আয়োজন চূড়ান্ত করা হয়েছিল এমন এক সময়, যখন পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: প্রথম আলো
মিয়ানমারের
সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান
প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশ...
দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ
পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক
(এমওইউ) সই করেছে বাংলাদেশ
ও শ্রীলঙ্কা।বুধবার
(১৮ নভেম্...
লোকচক্ষুর আড়ালে
থাকা তালেবানের সর্বোচ্চ
নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর
করেছেন।তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ...
তুর্কি
প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে
১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও
বেশ কিছু চালকবিহীন সামরিক
সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি কর্পোরেশনের
সঙ্...
চলতি মাসে নয়াদিল্লিতে
অনুষ্ঠিতব্য ‘সাংহাই কোঅপারেশন
অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশনাল ডায়াল ‘-এ একজন মন্ত্রীকে পাঠানোর ঘোষণা
দিয়েছে পাকিস্তান। ২০২৫
সালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে
চ...
মণিপুরের
উখরুল জেলায় শুক্রবার (১৩ নভেম্বর) অতর্কিত হামলায় নাগা সম্প্রদায়ের চার
ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলমান
সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।নিহত
চারজন ইম্ফলের দিকে যাচ্ছিলেন,...
ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী
১৭-১৮ নভেম্বর ঢাকায়
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফার এ সংলাপ
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পররাষ্ট্র
মন্ত্রণালয়...
ইসরাইলি পাসপোর্টধারীদের মালিদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগের আইনে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...