বাগরাম বিমান ঘাঁটি নিয়ে চুক্তি সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন একজন আফগান তালেবান সরকারি কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের মার্কিন ঘাঁটিটি ফেরত চাওয়ার কথা বলার পর রোববার (২১ সেপ্টেম্বর) এ কথা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিহউদ্দিন ফিতরত।
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকার সময় আফগানিস্তানে থাকা ওই মার্কিন ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফের যুক্তরাষ্ট্রের নেয়ার কথা জানান ট্রাম্প। এর কয়েকদিন পরই শনিবার ট্রাম্প দেশটিকে শাস্তির হুমকিও দেন। তিনি বলেন, বাগরাম ঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটতে চলেছে।
৭৯ বছর বয়সী এই নেতা তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যারা তৈরি করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’
ট্রাম্প, এর আগে পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত অঞ্চল এবং স্থানগুলো অধিগ্রহণ করার কথা জানিয়েছিলেন। এর পাশাপাশি বাগরামের দিকেও তার নজর ছিল বলে প্রতিবেদনে বলা হয়।
শনিবার ট্রাম্পকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ঘাঁটি পুনরুদ্ধারের জন্য মার্কিন সেনা পাঠাবেন কিনা, তখন তিনি সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা এ বিষয়ে কথা বলব না।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিহউদ্দিন ফিতরত বলেন, কিছু লোক একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি পুনরুদ্ধার করতে চায়।
ফিতরত বলেন, আফগানিস্তানের এক ইঞ্চি মাটির ওপরও চুক্তি সম্ভব নয়। আমাদের এর প্রয়োজন নেই।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা। বাগরাম বিমান ঘাঁটিটি ২০০১ সাল থেকেই মার্কিন সেনারা ব্যবহার করত। ২০২১ সালের তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। এসময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের।
এদিকে, বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে সতর্ক করে দিচ্ছেন যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখল করলে তা দেশটিতে ফের আক্রমণের মতো দেখাতে পারে, যার জন্য ১০,০০০ এরও বেশি সৈন্যের পাশাপাশি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন হবে।
ডন
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...