বাংলাদেশে বিধ্বস্ত এফ-৭ বিজিআই এখন আর তৈরি করে না চীন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি কলেজের ভবনের বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তে অন্তত ২০ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়েছেন। স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম।
এফ-৭ বিমানগুলো চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশন (সিএসি) তৈরি হালকা ধরনের ‘মাল্টিরোল’ ফাইটার। এগুলো এয়ার-টু-এয়ার কমব্যাট, এরিয়েল বম্বিং, নজরদারি এবং বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার মতো বহুরকম কাজের উপযোগী।
পাইলটদের প্রশিক্ষণ ও যুদ্ধকালীন সীমিত ভূমিকা রাখতে পারে এই বিমান। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বাংলাদেশ চীন থেকে ১৬টি এফ-৭ আমদানি করে। সেটিই ছিল এই বিমানের শেষ চালান। এরপর থেকে চীন এফ-৭ বিমানের উৎপাদন বন্ধ করে দেয়।
বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সিএসি এফ-৭ বিজিআইয়ে উল্লেখযোগ্য উন্নতি ও প্রযুক্তির বিশেষ ব্যবহার করলেও এটি মূলত স্বল্প-পাল্লার আকাশযুদ্ধ এবং প্রশিক্ষণের জন্য উপযুক্ত। আধুনিক বহুমুখী ব্যবহারের উপযোগী যুদ্ধবিমানের মতো এই বিমানের দৃষ্টিসীমার বাইরে (বিভিআর) ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা নেই।
বিধ্বস্ত হওয়া এক ইঞ্জিন বিশিষ্ট এফ-৭ যুদ্ধবিমানটি চেংদুর এফ-৭ সিরিজের ফাইটার বিমানের আধুনিক সংস্করণ। সোভিয়েত আমলের মিগ-২১ এর মডেলের আদলে এটি তৈরি করে চীন। বৈশ্বিক মানদণ্ডে পুরোনো এবং সেকেলে এফ-৭ বিমান তুলনামূলক কিছুটা সাশ্রয়ী। বাংলাদেশ, পাকিস্তান, মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর বহরে এই যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে।
এফ-৭ বিজিআই যুদ্ধবিমানের মূল বৈশিষ্ট্য গতি ও শক্তি: এফ-৭ বিজিআইয়ের সর্বোচ্চ গতি মাক-২.২। এক আফটারবার্নিং ইঞ্জিন দ্বারা পরিচালিত এই বিমান ৮২ কিলোনিউটন শক্তি উৎপন্ন করে।
উন্নত ককপিট: বিমানের ককপিটে তিনটি মাল্টি-ফাংশনাল এইচইউডি ডিসপ্লে ও এইচওটিএএস নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। এর ফলে পাইলটকে প্রতি মুহূর্তে উচ্চ সতর্কাবস্থায় থেকে বিমানটি পরিচালনা করতে হয়।
নতুন রাডার: এফ-৭ বিজিআই বিমানে কেএলজে-৬এফ ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে। যা ৮৬ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এছাড়া একই সময়ে একসঙ্গে ছয়টি লক্ষ্যবস্তু শনাক্ত ও একযোগে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিমানটি।
চালনার ক্ষমতা: এফ-৭ বিজিআই বিমানে জে-৭জি২ এয়ারফ্রেম এবং ডাবল-ডেল্টা উইং ডিজাইন ব্যবহৃত হওয়ায় এটি অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে পারে। এর ফলে এই বিমানের স্থবির হওয়ার ঝুঁকি কমে যায়। সমসাময়িক অনেক যুদ্ধবিমানের সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা রয়েছে এফ-৭ বিজিআইয়ের।
অস্ত্র বহন ও হামলার সক্ষমতা: এফ-৭ বিজিআই বিমানে সাতটি হার্ড-পয়েন্ট রয়েছে। এর ফলে বিমানটি পিএল-৫, পিএল-৭, পিএল-৯ এমনকি পিএল-১২ এর মতো স্বল্প পাল্লার এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি বোমা, আনগাইডেড রকেট এবং সর্বোচ্চ ৩ হাজার পাউন্ড ওজনের চীনা লেজার গাইডেড বোমা নিক্ষেপেও সক্ষম এই বিমান।
বিশেষ সক্ষমতা: চীনের তৈরি এই বিমান জাহাজ-বিধ্বংসী সি-৭০৪ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এফ-৭ বিজিআই বিমান।
২০১০ সাল থেকে বিমান বাহিনীতে ১৬টি এফ-৭বিজিআই যুদ্ধ বিমান, ১৬ টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, ৯টি কে-৮ প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, ৩টি এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান এবং ২৩টি পিটি-৬ প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে।
বিধ্বস্ত এফ–৭ বিজিআই যুগোপযোগী নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিমানবাহিনীতে আগেই আধুনিক যুদ্ধবিমান যুক্ত হওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...