বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে পর্যটন ও দু’দেশের জনগণের মধ্যে সংযোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৮ জুন) চট্টগ্রামে ‘নেপাল-বাংলাদেশ ট্যুরিজম মিট’ শীর্ষক এক অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূত বলেন, হিমালয়ের উচ্চতা আর বঙ্গোপসাগরের গভীরতার মধ্যে সত্যিকারের সংযোগ গড়ে তুলতে আমাদের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।’
এ সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক অংশীদারত্বেরও প্রশংসা করেন।
‘ডেস্টিনেশন নেপাল: ফ্রম দ্য বে অব বেঙ্গল টু দ্য হিমালয়াস’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ নেপাল দূতাবাস ও নেপাল ট্যুরিজম বোর্ড।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ভাণ্ডারি নেপালের পর্যটন অবকাঠামো উন্নয়নের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং নেপালকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
নেপাল ট্যুরিজম বোর্ডের মার্কেটিং অ্যান্ড প্রোমোশন পরিচালক রোহিনী প্রসাদ খানাল নেপালের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণসমূহ তুলে ধরেন এবং বাংলাদেশের পর্যটন উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
তিনি বাংলাদেশকে নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক উৎস হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি পর্যটক নেপাল ভ্রমণ করবেন।
মিয়ানমারের
সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান
প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশ...
দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ
পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক
(এমওইউ) সই করেছে বাংলাদেশ
ও শ্রীলঙ্কা।বুধবার
(১৮ নভেম্...
লোকচক্ষুর আড়ালে
থাকা তালেবানের সর্বোচ্চ
নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর
করেছেন।তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ...
তুর্কি
প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে
১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও
বেশ কিছু চালকবিহীন সামরিক
সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি কর্পোরেশনের
সঙ্...
চলতি মাসে নয়াদিল্লিতে
অনুষ্ঠিতব্য ‘সাংহাই কোঅপারেশন
অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশনাল ডায়াল ‘-এ একজন মন্ত্রীকে পাঠানোর ঘোষণা
দিয়েছে পাকিস্তান। ২০২৫
সালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে
চ...
মণিপুরের
উখরুল জেলায় শুক্রবার (১৩ নভেম্বর) অতর্কিত হামলায় নাগা সম্প্রদায়ের চার
ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলমান
সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।নিহত
চারজন ইম্ফলের দিকে যাচ্ছিলেন,...
ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী
১৭-১৮ নভেম্বর ঢাকায়
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফার এ সংলাপ
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পররাষ্ট্র
মন্ত্রণালয়...
ইসরাইলি পাসপোর্টধারীদের মালিদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগের আইনে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...