ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ।
আফগানিস্তানে ইসলামাবাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক গতকাল বলেন, গতকাল শনিবার অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো।
২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইয়ুই সিয়াওইয়ং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহাম্মদ সাদিক বলেন, ‘কাবুলে আজ (শনিবার) পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনীতি ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিগুলোয় ঐকমত্যের একটি সুযোগ তৈরি হয়েছে।’
আফগানিস্তানের সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগে সবশেষ সংলাপ যে অগ্রগতি হয়েছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব বিষয় পর্যালোচনা করে তিন পক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে কাবুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে একমত হয় তারা।
জিও নিউজ
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...