চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে পঞ্চম যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই পাকিস্তান তার নতুন বাজেটে প্রতিরক্ষা ব্যয়ে বড় ধরনের বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আল-জাজিরা মঙ্গলবার (১০ জুন) সরকার ঘোষিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় ২.৫৫ ট্রিলিয়ন রুপি (৯ বিলিয়ন ডলার) করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ২০ শতাংশ বেশি। প্রায় তিন দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেয়া হয় এই বাজেটে। যুদ্ধবিরতি ঘোষণার আগে মে মাসে বেশ কয়েকদিন ধরে চিরপ্রতিন্দ্বী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলা চালায়। ২২শে এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার জের ধরে এই যুদ্ধ শুরু হয়। ভারত পাকিস্তানকে এই হামলায় মদদ দেওয়ার দায়ে অভিযুক্ত করে করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেটে ভারতের প্রতিরক্ষা ব্যয় ৭৮.৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।