পাঁচ হাজার বডিক্যাম পাচ্ছে বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারত ও বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের পাঁচ হাজার বডিক্যামেরা দেওয়া হচ্ছে। ছোট এসব ভিডিও ক্যামেরা শরীরে সঙ্গে সংযুক্ত থাকে। কাজগপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর দৃশ্য ও তথ্যপ্রমাণ রেকর্ড রাখা এবং কর্তব্যরত বিএসএফ সদস্যদের ওপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস
ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু সীমান্তচৌকিতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য বিশেষ যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে। এসব যন্ত্রের মাধ্যমে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের আঙুলের ছাপ নেওয়া ও চোখ স্ক্যান করে তা বিদেশি নিবন্ধন দপ্তরে পাঠানো হবে।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিএসএফের সক্ষমতা বাড়াতে এ দুটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি ‘সমন্বনিত পর্যালোচনার’ পর বিএসএফ সদর দপ্তরের প্রস্তাবিত এ দুটি উদ্যোগ অনুমোদন দিয়েছে।
বিএসএফ সদস্যদের জন্য দুটি ধাপে প্রায় পাঁচ হাজার বডিক্যামেরা পাঠানো হচ্ছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, ক্যামেরাগুলো দিনে–রাতে সমান কার্যকর এবং একটানা প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা ভিডিও ধারণ করতে সক্ষম।
সূত্রগুলো জানিয়েছে, এই বডিক্যামগুলো বিএসএফ যখন কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো বা মাদক, গরু ও জাল ভারতীয় মুদ্রা পাচার, মানব পাচার এবং অনুপ্রবেশ রোধের মতো অপরাধ প্রতিরোধে সীমান্তে অপরাধীদের সঙ্গে সংঘর্ষে জড়াবেন, তখন সেসব ঘটনার তথ্যপ্রমাণ রেকর্ডে সাহায্য করবে।
সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দ্বিপক্ষীয় বিভিন্ন ফোরামে অভিযোগ করে আসছে, তাদের নাগরিকদের ওপর ভারতীয় পক্ষ অতিরিক্ত বলপ্রয়োগ ও অন্যায় আচরণ করছে। তবে বিএসএফ বারবার বলেছে, তারা সৈন্যদের প্রাণ রক্ষার প্রয়োজনে শেষ প্রচেষ্টা হিসেবে প্রাণঘাতী নয় এমন অস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে থাকে।
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...