পশ্চিমবঙ্গে চলছে প্রথম দফার ভোট, কেন্দ্রে দীর্ঘ সারি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় (স্থানীয় সময়) প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে জেলায় জেলায় বিভিন্ন বুথের বাইরে সারিতে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। জেলাগুলো হলো জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।
প্রখর রোদ আর গরমের কারণে অনেকেই সকাল সকাল ভোটের সারিতে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ফটকেই ভোটারদের পরিচয়পত্র দেখে ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। এখন পর্যন্ত কোথাও অঘটনের খবর পাওয়া যায়নি। তবে সকালে ইভিএম খারাপ থাকায় তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হতে কিছুটা দেরি হওয়ার খবর পাওয়া গেছে। এ তিনটি কেন্দ্র হলো মুর্শিদাবাদের রানীনগর, ঝাড়গ্রামের হাড়দা রামকৃষ্ণ উচ্চবিদ্যালয় আর বীরভূমের সিউরি কেন্দ্র।
প্রথম দফার এ ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ প্রার্থী। তাঁদের মধ্যে নারী প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ, করনদিঘি ও ইটাহার আসনে।
আর কম প্রার্থী রয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়, ৫ জন করে।
এ ১৫২ আসনে আজ ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭১ জন ভোট দেবেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন। প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার। ভোট গ্রহণ চলছে ৪৪ হাজার ৩৭৬টি বুথে।
ভোটারের সংখ্যায় সবচেয়ে বেশি ভোটার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ভোটারসংখ্যা ২ লাখ ৯৬ হাজার। আর সবচেয়ে কম মুর্শিদাবাদের শমসেরগঞ্জে, ১ লাখ ৬১ হাজার। প্রবাসী ভোটার রয়েছেন ৪৩ জন।
প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মুর্শিদাবাদে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে রাজ্যের ৪০ হাজার পুলিশ। সব মিলিয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যা ৫ লাখ।
ভোট গ্রহণ শুরু হতেই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটারদের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনারা গণতন্ত্রের এ উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।’
এবারের বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। প্রথম দফার ভোটের এ ১৫২ আসনের মধ্যে সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২ আসনে। বিজেপি জিতেছিল ৫৯ আসনে।
মমতা এখন পর্যন্ত টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমবার ক্ষমতায় আসেন ২০১১ সালে, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
অন্যদিকে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ পর্যন্ত টানা ১২ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় রয়েছে বিজেপি। এ সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতায় আসতে দলটি সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এ পর্যন্ত সফল হতে পারেনি।
এদিকে মুর্শিদাবাদের নওদা ভোটকেন্দ্রের কাছে গতকাল বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী আহত হয়েছেন। রাজ্যের নির্বাচন কর্মকর্তা মনোজ আগরওয়ালের কাছে নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে দুই দফায় ২৯৪ আসনে ভোট গ্রহণ হবে। আজ প্রথম দফা, এরপর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। ফল ঘোষিত হবে ৪ মে।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশ কোস্টগার্ডের
নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল
মো. মঈনুল হাসান।অন্যদিকে কোস্টগার্ডের
বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহ...
অসুস্থতার কারণে
আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৮ আগস্ট) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর
নির্দেশ দিয়েছেন।বিচা...
দক্ষিণ
এশিয়ার জনগণের জন্য যৌথ সুফল
নিশ্চিত করা এবং আঞ্চলিক
সংহতিকে আরও এগিয়ে নিতে
দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার
ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও ভুটান।ভুটানের
প...
মিয়ানমারের
নেতা মিন অং হ্লাইং
সোমবার (১৭ আগস্ট) রাশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। সেখানে
তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাজধানী
নেপিডোর সুত্র জানায়, বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার পর ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি আরব সফরের
আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ
বিন সালমান বিন আবদুল আজিজ
আল সৌদ ।সোমবার (১৭
আগস্ট) সচিবালয়ে
মন্ত্রিপরিষদ...
ভূটানের
ভূগর্ভে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ
পদার্থের সন্ধান পাওয়া গেছে। আকাশপথে
পরিচালিত দেশের প্রথম ভূ-ভৌত জরিপের
ফলাফলে এই তথ্য প্রকাশ পায় বলে দেশটির সরকার জানিয়েছে। জরিপে, তামা ও টাংস্টেনের জন্য...
সিঙ্গাপুরে
চিকিৎসার জন্য যাওয়ার পাঁচ মাস পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর
দেউবা। বৃহস্পতিবার থাইল্যান্ড হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে
বিপুলসংখ্যক স...
বাংলাদেশ
সরকারদেশের গ্যাসের চাহিদা মেটাতে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। ২০২৬ থেকে ২০৩৮ সাল
পর্যন্ত বিভিন্ন মেয়াদে এসব এলএনজি কিনতে
যুক্তরাষ্ট্রে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...