কুড়িগ্রামের চরবেষ্টিত উপজেলা চিলমারীসহ বিভিন্ন দুর্গম স্থানে ডাকাতি ও অপরাধ প্রতিরোধে আকাশ ও নদীপথে প্রযুক্তিনির্ভর নজরদারি শুরু করেছে পুলিশ। দুর্গম চরাঞ্চল ও ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ রুটে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চলছে প্রতিনিয়ত। ইউএনবি
বিশেষ করে, হাটের দিন চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে পুলিশের একাধিক ইউনিট—গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ ও থানা পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই নৌপথ ও চরাঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হয়। বর্তমানে শুধুমাত্র টহল নয়, আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের জঙ্গলাকীর্ণ ও নজরদারির বাইরে থাকা এলাকাগুলোতেও তৎপরতা চালানো হচ্ছে।
ড্রোন ক্যামেরায় চরাঞ্চলে ঝোপঝাড় কিংবা গোপন জায়গায় অপরাধীরা অবস্থান করলেও সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারে ডাকাতি ও মাদকপাচারের মত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
উপজেলার জোড়গাছ এলাকায় প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার বড় হাট বসে। এসব দিনে চরাঞ্চল ও আশপাশের উপজেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা নৌপথে হাটে আসেন।
জেলা পুলিশ জানায়, হাটের দিনগুলোতে জোড়গাছ হাট, রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এসব পয়েন্টে ড্রোন ব্যবহার ছাড়াও নৌপুলিশ ও থানা পুলিশের আলাদা টহল দল সক্রিয় থাকে।
চিলমারী ইউনিয়নের বাসিন্দা আজগর আলী মণ্ডল (৬৫) বলেন, ‘আগে মাঝেমধ্যেই ডাকাতি হতো। এখন তা প্রায় নেই বললেই চলে। আকাশে ড্রোন উড়তে দেখলে বুঝি, পুলিশ সব জায়গা নজরদারি করছে। এতে নিরাপত্তা অনেক বেড়েছে।’
জোড়গাছ এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ‘আগে হাটে আসার সময় ভয় লাগত, কিন্তু এখন নৌকায় পুলিশের টহল, নদীতে উপস্থিতি ও ড্রোন নজরদারি দেখে আমরা অনেকটাই নিশ্চিন্ত। পুলিশের এমন নজরদারির খবর ছড়িয়ে পড়ায় অপরাধীরা ভীত-সন্ত্রস্ত হয়েছে। তারা অপরাধ ঘটানোর সাহস পাচ্ছে না। এতে আমরাও নিরাপদ।’
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান বলেন, ‘চিলমারী নদীবন্দর ও আশপাশের নৌরুটে অপরাধ দমনে ড্রোন ব্যবহারের মাধ্যমে সর্বক্ষণ মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে। পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ফলে দীর্ঘদিন ধরে নৌ-ডাকাতি নেই বললেই চলে। আমরা প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে চিলমারীকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর।’
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ আসন্ন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
পাকিস্তান দেশে তৈরি দেশীয় এএম-৩৫০এস দূরপাল্লার রাডার এবং মাচান ট্যাকটিকাল আকাশ প্রতিরক্ষা রাডার সক্রিয় করেছে। যা দক্ষিণ এশিয়ার তড়িৎ-চৌম্বকীয় যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফলে, যু...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...