দুই মাসের মাথায় ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান, উচ্চপর্যায়ের বৈঠক
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরকারি সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি দেশটির উচ্চপর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। রোববার (১০ আগস্ট) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানানো হয়।
গত জুনে পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আসিম মুনির। সে সময় তিনি হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দায়িত্বে থাকা অবস্থায় বিদেশি কোনো সেনাপ্রধানের সঙ্গে মার্কিন কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম সরাসরি বৈঠক।
গত জুনের সফরে আসিম মুনির বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার বিপুল সম্ভাবনা’।
পাকিস্তান আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় সেনাপ্রধান সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল ই. কুরিলার অবসরগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। একই সঙ্গে অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত কমান্ড পরিবর্তন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল কমান্ড হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি প্রধান কমান্ড, যা মূলত মধ্যপ্রাচ্য, উত্তর-পশ্চিম এশিয়া ও কেন্দ্রীয় এশিয়ার দেশগুলোতে মার্কিন সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কুরিলার নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে তাঁর অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে অ্যাডমিরাল কুপারকে শুভেচ্ছা জানিয়ে যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গত জুনে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ‘অসাধারণ অংশীদার’ বলে মন্তব্য করেছিলেন। তখন তিনি বেলুচিস্তানে সন্ত্রাস মোকাবিলা এবং ইসলামিক স্টেটসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন।
ফিল্ড মার্শাল মুনির তখন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গেও বৈঠক করেছিলেন। বৈঠকে তাঁরা পারস্পরিক পেশাগত আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। এ সময় মুনির জেনারেল কেইনকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান বৈঠকের ফাঁকে মিত্রদেশগুলোর প্রতিরক্ষাপ্রধানদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
পাকিস্তানি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা রাখার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।
প্রবাসীরা পাকিস্তানের অগ্রগতি ও উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দ্য ডন
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
উন্নত
বিমান প্রযুক্তি থেকে শুরু করে
ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার নকশা ও নির্মাণের
শিল্পকাজ পর্যন্ত, আকাশযুদ্ধের পরবর্তী যুগে একটি ভূমিকা
নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায়
ভারত ফ্রান্সের ষষ্ঠ প্র...
চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উচ্চঝুঁকির সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যু...
সামরিক প্রশিক্ষণ,
মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক
প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্রস্তাবিত ‘জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি
ইনফরমেশ...
তুরস্কের তুসাস
থেকে ছয়টি টি১২৯ এটিএকে
লাইট এ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। নাইজেরিয়া,
ফিলিপাইন ও সোমালিয়ার পর
বাংলাদেশ হলো এই হেলিকপ্টারের চতুর্থ বিদেশী গ্রাহক।তুরস্কের প্রতিরক্ষা
বিষয়ক ওয়ে...
আগামী দশকের
মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য দুই শতাধিক যুদ্ধ জাহাজের বহর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
কারণ বিশ্বের বৃহত্তম নৌবহর গড়ে তুলছে চীন। অন্যদিকে, পাকিস্তান উন্নত চীনা-নির্মিত
আক্রমণকারী সাবমেরিন ...
নিজ দেশে উৎপাদিত অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয়
বিমান বাহিনী (আইএএফ) দিল্লি-ভিত্তিক ভেদা অ্যারোনটিক্স থেকে
সুরশাস্ত্র এমকে১ কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনের ...
ভারতের
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা
(ডিআরডিও) তাদের দূরপাল্লার ভূমি থেকে আকাশে
নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএম) ‘কুশ’র প্রথম পরীক্ষামূলক
উড্ডয়ন সম্পন্ন করেছে।ভারতের
...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...