ঢাকা-আঙ্কারা প্রতিরক্ষা সম্পর্ক: বাংলাদেশের নতুন ’কিল চেইন’
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ‘সাভুনমা সানাই’-এর প্রেসিডেন্ট প্রফেসর ডঃ হালুক গোরগুন আগামী ৮ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি স্থানান্তর নিয়ে আলোচনা করবেন। তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরকালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে সম্ভাব্য যেসব অস্ত্র কিনতে পারে: ১। তাইফুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (পাল্লা ৩০০ কিলোমিটার); ২। আকিনসি কমব্যাট ড্রোন; ৩। তুলপার লাইট অ্যাটাক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান; ৪। অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের সঙ্গে জোরদার প্রতিরক্ষা সম্পর্ক ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাওয়ার ইংগিত দেয়। তারা বলছেন বাংলাদেশের নতুন ‘কিল চেইন’ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।
সামরিক পরিভাষায় ‘কিল চেইন’ হলো শত্রু বিনাশ করার জন্য একটি সমন্বিত ব্যবস্থা। এর চারটি ধাপ: টার্গেট চিহ্নিত করা; টার্গেট ধ্বংসের উদ্দেশ্যে বাহিনী প্রেরণ; আক্রমণের নির্দেশ ও টার্গেট ধ্বংস।
‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীতে ইতোমধ্যে তুরস্কের তৈরি টিআরজি-৩০০ কাপলান গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংযোজন করা হয়েছে। তুর্কি বাহিনী এই সিস্টেম সিরিয়া ও ইরাকের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। বাংলাদেশ ২০২১ সাল থেকে তুরস্কের রোকেতসানের তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম টিআরজি-৩০০/২০০ ব্যবহার করছে । এই সিস্টেমের অন্তত ১৮টি লাঞ্চার, রিলোড ট্রাক, মোবাইল কমান্ড পোস্ট এবং সহায়ক লজিস্টিক ভেহিকেল কেনা হয়েছে।
এগুলো কিনতে বাংলাদেশকে প্রায় ৬০ মিলিয়ন ডলার ব্যয় করতে হয়। এই ক্রয় সামরিক বাহিনীকে আরো সক্ষম করে তোলার পাশাপাশি তুরক্ষের সঙ্গে দেশটির সামরিক সম্পর্কেও আরো জোরদার করেছে।
টিআর-৩০০ কাসিরগা ক্ষেপনাস্ত্র ১৯০ কেজি পর্যন্ত হাই-এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন ওয়ারহেড বহনে সক্ষম। আইএনএস/জিএনএসএস ডুয়েল গাইডেড সিস্টেম চালিত এই ক্ষেপনাস্ত্র দিয়ে ফ্রন্টলাইনের অনেক পেছনে শত্রুর বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা, লজিস্টিক হাব ও কমান্ড পোস্টে নিখুঁত হামলা চালানো সম্ভব। মোবাইল ট্রাকে বসে এই আক্রমণ চালানো যায়। শত্রুর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধেও এই ক্ষেপনাস্ত্র কার্যকর। বিশেষ করে জিপিএস জ্যামিং ও স্পুফিংয়ের বিরুদ্ধে এটি যুতসই অস্ত্র।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি ১২টি বেরাকতার টিবি২ মিডিয়াম অলটিচিউড লং এনডুরেন্স (এমএএলই) ড্রোন কিনেছে। যার ছয়টি ২০২৩ সাল থেকে অপারেশনাল। বাকিগুলো শীঘ্রই দেশটি হাতে পাবে।
বাংলাদেশ ভারতের সঙ্গে কৌশলগত সীমান্ত এলাকায় এসব ড্রোন মোতায়েন করেছে। যদিও এগুলো পুরোপুরি আএসআর (ইন্টেলিজেন্স, সারভেইল্যান্স ও রিকনাইস্যান্স) বা প্রতিরক্ষামূলক অপারেশনে ব্যবহার করা হচ্ছে কিন্তু তা ভারতের নিরাপত্তা মহলে বেশ অস্বস্তি তৈরি করেছে। দেশটি মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের আকাশে বাংলাদেশী ড্রোন দেখা গেলে তা ধ্বংস করার হুমকিও দিয়েছে।
তুর্কি সিস্টেমের পাশাপাশি ঢাকা নিজস্ব তৈরি সি৪আইএসআর আপগ্রেড করা এবং চীন থেকে ডব্লিউএস-২২ এমএলআরএস, নোরা বি-৫২ সেলফ-প্রোপেলড কামান সংগ্রহ করেছে।
ভূ-কৌশলগত দৃষ্টিকোণ থেকে তুরস্কের সঙ্গে বাংলাদেশে উষ্ণ প্রতিরক্ষা সম্পর্ক আঙ্কারার বৃহত্তর ‘এশিয়া এনিউ’ নীতির সঙ্গে ভালোভাবে মিলে যায়। আঙ্কারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিক্ষা সম্পর্ক জোরদারে আগ্রহী। এই সম্পর্ক বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা পরিবেশে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
ভারতের
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা
নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক
জোট গঠন করলেন হায়দরাবাদের
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও
অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।
বৃহস্পতিবার (১...
যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে
দেশটির সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ।গতকাল
মঙ্গলবারের এ জয়ের মধ্...
২০১৫
সালের মার্চ মাসে নির্বাচনের দিন
বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ সেকেন্ডের একটি
বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ডানপন্থী ভোটারদের
সতর্ক করে বলেন যে,
আরব নাগরিকরা ‘দল বেঁধে’ ভোটকেন্দ্রে
যাচ...
মিশিগানের সিনেট
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক
রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের
জন্য একটি গুরুত্ব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...