জেদ্দায় প্রথম থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সৌদি আরব
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সৌদি রয়েল এয়ার ডিফেন্স ফোর্স আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম ইউনিট সক্রিয় করেছে। জেদ্দার এয়ার ডিফেন্স ফোর্সেস ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যবস্থা সক্রিয় করা হয় বলে বুধবার (২ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনের সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি ছবিও দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী থাড সিস্টেম পরীক্ষা, মূল্যায়ন এবং মাঠ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ইউনিটটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল সৌদি এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাজিয়াদ আল-আমরো। তিনি আনুষ্ঠানিকভাবে বিমান প্রতিরক্ষা গ্রুপের কমান্ডারের কাছে ইউনিটের পতাকা হস্তান্তর করেন।
প্রথম থাড ব্যাটারি মোতায়েন সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ক্ষমতা জোরদার এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অবকাঠামো এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করবে। এটি সৌদি আরবের বৃহত্তর প্রতিরক্ষা প্রকল্পের অংশ বলে মন্ত্রণালয় জানায়।
এর আগে, থাড ক্ষেপনাস্ত্র পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট ব্লিসে সৌদি সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। ইতোমধ্যে সৌদি সেনাদের দুটি ইউনিটের সেনারা প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...