কাবুলের তথ্য মন্ত্রণালয় বুধবার (১৫ এপ্রিল) জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য আফগানিস্তান রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ৫৩০ টন অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা পাঠিয়েছে। মন্ত্রণালয় জানায়, এই আফগান ত্রাণ ২২,০০০ পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এই সহায়তার মধ্যে খাদ্য, বস্ত্র এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ মার্কিন ডলার।
কাবুল ফিলিস্তিন ইস্যুতে তার “দৃঢ়” অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে, এই সমস্যার সমাধান “প্রতিষ্ঠিত ঐতিহাসিক তথ্য এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অনুসারে” হওয়া উচিত।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অধিকাংশই শিশু ও নারীসহ অন্তত ৭২,৩৩৬ জন নিহত এবং আরও ১,৭২,২১৩ জন আহত হয়েছেন।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ, গুলিবর্ষণ এবং অনুপ্রবেশের মাধ্যমে চুক্তিটি লঙ্ঘন করে চলেছে।
এতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৭৫৭ জন নিহত এবং আরও ২,১১১ জন আহত হয়েছেন।
ইসরায়েল যাতে যুদ্ধবিরতি মেনে চলে এবং খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণসহ চুক্তিতে সম্মত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়, তা নিশ্চিত করার আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্র জানুয়ারির মাঝামাঝি সময়ে চুক্তির দ্বিতীয় পর্ব শুরুর ঘোষণা দিলেও এই লঙ্ঘন অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদুলু নিউজ এজেন্সি
বাংলাদেশ কোস্টগার্ডের
নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল
মো. মঈনুল হাসান।অন্যদিকে কোস্টগার্ডের
বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহ...
অসুস্থতার কারণে
আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৮ আগস্ট) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর
নির্দেশ দিয়েছেন।বিচা...
দক্ষিণ
এশিয়ার জনগণের জন্য যৌথ সুফল
নিশ্চিত করা এবং আঞ্চলিক
সংহতিকে আরও এগিয়ে নিতে
দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার
ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও ভুটান।ভুটানের
প...
মিয়ানমারের
নেতা মিন অং হ্লাইং
সোমবার (১৭ আগস্ট) রাশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। সেখানে
তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাজধানী
নেপিডোর সুত্র জানায়, বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার পর ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি আরব সফরের
আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ
বিন সালমান বিন আবদুল আজিজ
আল সৌদ ।সোমবার (১৭
আগস্ট) সচিবালয়ে
মন্ত্রিপরিষদ...
ভূটানের
ভূগর্ভে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ
পদার্থের সন্ধান পাওয়া গেছে। আকাশপথে
পরিচালিত দেশের প্রথম ভূ-ভৌত জরিপের
ফলাফলে এই তথ্য প্রকাশ পায় বলে দেশটির সরকার জানিয়েছে। জরিপে, তামা ও টাংস্টেনের জন্য...
সিঙ্গাপুরে
চিকিৎসার জন্য যাওয়ার পাঁচ মাস পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর
দেউবা। বৃহস্পতিবার থাইল্যান্ড হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে
বিপুলসংখ্যক স...
বাংলাদেশ
সরকারদেশের গ্যাসের চাহিদা মেটাতে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। ২০২৬ থেকে ২০৩৮ সাল
পর্যন্ত বিভিন্ন মেয়াদে এসব এলএনজি কিনতে
যুক্তরাষ্ট্রে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...