বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে অন্যতম শক্তিশালী সশস্ত্র জাতিগত গ্রুপ ‘আরাকান আর্মি’ (এএ) বন্দরনগরী ও চীনের বিনিয়োগ হাব ‘কিয়াউকফিউ’র ৫ কিলোমিটারের মধ্যে পৌছে গেছে। যে কোন মুহূর্তে গুরুত্বপূর্ণ এই নগরীর পতন ঘটতে পারে। এই রাজ্যের যে তিনটি বড় শহর এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে কিয়াউকফিউ তার একটি।
বুধবার (১১ জুন) দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এএ সেনারা কিয়াকফিউতে মিয়ানমারের দানিয়াওয়াদ্দি নৌঘাঁটি, চীনের তৈরি গভীর সমুদ্রবন্দর এবং পেট্রোলিয়ামের মজুতাগার ‘মেদ আইল্যান্ডে’র সাথে সংযুক্ত রুটগুলোতে জান্তার গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো দখল করে নিয়েছে।
এএ-এর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এএ সেনারা এখন কিয়াকফিউ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত ৩২ নং পুলিশ ব্যাটালিয়নের আশপাশে জান্তার আউটপোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানায়, পুলিশ ব্যাটালিয়ন রক্ষার জন্য জান্তা বাহিনী জেট ফাইটার, ওয়াই-১২ বিমান এবং ড্রোন মোতায়েন করেছে। জুনের শুরু থেকে দানিয়াওয়াদ্দি নৌ ঘাঁটির যুদ্ধজাহাজ এএ সেনাদের অবস্থানগুলোর উপর গোলাবর্ষণ করছে।
কিয়াকফিউ রক্ষার জন্য মিয়ানমার সেনাবাহিনীর দুটি লাইট ইনফেনট্রি ব্যাটালিয়ন ও একটি ইনফেনট্রি ব্যাটালিয়ন রয়েছে। সেনা ব্যাটালিয়নগুলো পুলিশ ব্যাটালিয়ন ও শহরের মাঝামাঝি অবস্থিত। এছাড়া, কাছাকাছি গ্রাম এবং পাহাড়ের চূড়ায় সরকারি বাহিনীর আরো কিছু ফাঁড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, দানিয়াওয়াদ্দি নৌঘাঁটিতে গোলাবর্ষণ করছে এএ। ফলে ঘাঁটিটি সেনা ব্যাটালিয়গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্দরের কাছে আরও দুটি নৌঘাঁটি রয়েছে।
জান্তা সেনারা এখন চীনা প্রকল্পগুলোর আশেপাশে বাঙ্কার খনন করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। সেখানে অস্ত্রশক্তি বৃদ্ধি এবং অস্ত্র, গোলাবারুদ ও খাদ্য মজুত করা হয়েছে।
রণাঙ্গনের সূত্রগুলো কিয়াকফিউর আশেপাশে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর দিয়েছে।
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...