জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে ভারতের একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত আরও দু’জন। ভারতীয় সেনাবাহিনী জানায়, শুক্রবার (২৫ জুলাই) ল্যান্ডমাইন বিস্ফোরনে ৭জিএটি রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমার নিহত হয়। কৃষ্ণঘাটি ব্রিগেডের কাছে একটি অঞ্চলে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।
অপারেশন সিঁদুরের সময় নিয়ন্ত্রণ রেখায় বড় ধরনের গোলাবর্ষণের ঘটনা ঘটে। সেই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ ঘটানোর চেষ্টা করে।
গত জুন মাসে, রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে সীমান্তবর্তী এক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া জেলা সহ বারোটিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছিল। সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে, সকালে রাজৌরির কিরি সেক্টরের চিংগাস এলাকায় ঘন জঙ্গলে তিন থেকে চারজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনারা। এরপর সেনারা তাদের লক্ষ্য করে ১২ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে এবং একই সঙ্গে তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি ড্রোন মোতায়েন করে। তবে সন্দেহভাজনদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল পুঞ্চের সুরানকোট এবং মেন্ধার অঞ্চলের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
কর্মকর্তারা জানিয়েছেন, সুরানকোটের সারি, উস্তান, পাঠানখোর, লোহার মহল্লা, চ-িমড়, ফাগল, হরি টপ এবং কাগওয়ালি, লিম্বা, উচ্ছাদ এবং মেন্ধারের কাল্লার-গুরসাইতেও অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে অমরনাথ যাত্রা চলছে। তার জন্য জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আসন্ন বুদ্ধ অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-স্তরের যৌথ বৈঠকের সভাপতিত্ব করেন ডিরেক্টর জেনারেল অব পুলিশ নলিন প্রভাত।
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...