এলওসিতে পাকিস্তানের জেড-১০এমই মোতায়েন, ভারতের অ্যাপাচি আধিপত্য খর্ব
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীন থেকে পাকিস্তান সেনাবাহিনীর সংগ্রহ করা জেড-১০এমই এ্যাটাক হেলিকপ্টারগুলো কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতের অ্যাপাচি বহরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জেড-১০এমই বহরকে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের রোটারি-উইং অস্ত্রাগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের একটি হিসাবে চিহ্নিত করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, এলওসিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মাত্র দ্রুততম সময়ে পাকিস্তান সেখানে জেড-১০এমই মোতায়েন করে। কাশ্মীরের দুর্গম পাহাড়ি অঞ্চলের পরিবেশগত বাস্তবতার সাথে মিল রেখে এই মোতায়েন পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির নতুনা তুলে ধরেছে।
পাকিস্তান এমন এক সময়ে এই উদ্যোগ নিয়েছে যখন বৃহত্তর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দৃশ্যপটে দ্রুত পরিবর্তন ঘটছে। যখন পাকিস্তানের কিল-চেইন আধুনিকীকরণে আরও গভীরভাবে যুক্ত হয়েছে বেইজিং। ভারতও তার অ্যাপাচি এএইচ-৬৪ই বহরকে শক্তিশালী করছে এবং পরবর্তী প্রজন্মের দেশীয় অস্ত্র তৈরির দিকে নজর দিয়েছে।
তবে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের জেড-১০এমই মোতায়েন নিয়ে জল্পনা বিষয়ে ইসলামাবাদ বা বেইজিং এখনো মুখ খোলেনি।
২০২২ সালের দিকে জেড-১০এমই নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করে পাকিস্তান। এর আগে, ২০১৮ সালে ইসলামাবাদ ৩০টি টি১২৯ এটিএকে হেলিকপ্টার কেনার জন্য টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই)-এর সাথে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে। এসব হেলিকপ্টারে যুক্তরাষ্ট্রের হানিওয়েল-রোলস রয়েস ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু ওয়াশিংটন পাকিস্তানে রফতানির জন্য ইঞ্জিনের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের চাপে তুরস্ক চুক্তি বাতিল করতে বাধ্য হয়। ফলে পাকিস্তান বুঝতে পারে পশ্চিমা প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের বিষয়টি কতটা নাজুক। তখনই তারা বেইজিংয়ের দিকে মুখ ফেরায়।
পাকিস্তান কয়েক দশক ধরে এএইচ-১এফ কোবরা হেলিকপ্টার ব্যবহার করে আসছে। এর বিপরীতে, জেড-১০এমই সমসাময়িক যুদ্ধক্ষেত্রের জন্য ডিজাইন করা হয়েছে। ক্লোজ এয়ার সাপোর্ট, ট্যাঙ্ক-বিরোধী অভিযান এবং সীমিত পরিসরে আকাশ যুদ্ধের উপযোগী এটি ডিজাইন করা হয়। ফলে জেড-১০এমই ভারতের এএইচ-৬৪ অ্যাপাচি গার্ডিয়ানের মতো একই কৌশলগত শ্রেণীতে উন্নীত হয়।
জেড-১০এমই তৈরি করে চাংহে এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সিএআইসি)। এটি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার (এভিআইসি) একটি অঙ্গ প্রতিষ্ঠান।
জেড-১০এমই’র রয়েছে একজোড়া শক্তিশালী ডব্লিউজেড-৯সি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন, যার প্রতিটি প্রায় ১,২০০ কিলোওয়াট উৎপাদন করে। এই শক্তি সিয়াচেন হিমবাহ বা কারাকোরাম রেঞ্জের মতো উচ্চতর রণক্ষেত্রে হেলিকপ্টার পরিচালনার জন্য যথেষ্ঠ।
এর ট্যান্ডেম-সিট ককপিট এবং সরু এয়ারফ্রেম রুক্ষ ভূখণ্ডে দ্রুত চালচলের উপযোগী। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঊর্ধ্বমুখী-ক্যান্টেড এক্সস্ট সিস্টেম এবং সমন্বিত ইনফ্রারেড সাপ্রেশন ডিজাইন। এতে রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম।
জেড-১০এমই ঘন্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত গতি বজায় রেখে একটানা উড়তে পারে। এটি প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উঠতে পারে, যা হিমালয়ের শৈলশিরা এবং গভীর উপত্যকা পারি দেয়ার জন্য যথেষ্ঠ।
এর অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি ২৩ মিমি নোজ-মাউন্টেড ক্যানন। দুপাশের স্টাব উইংসে আছে চারটি করে হার্ডপয়েন্ট। এগুলোতে ১৬টি এইচজে-১০ বা একেডি-১০ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সাত বা বত্রিশটি টিউবসহ রকেট পড এবং পয়েন্ট ডিফেন্সের জন্য টিওয়াই-৯০ এয়ার-টু-এয়ার মিসাইল বহন করা যায়।
পাকিস্তানের জেড-১০এমই মোতায়েনের অর্থ হলো আগামীতে ভারতের অ্যাপাচি স্কোয়াড্রন আর নিয়ন্ত্রণ রেখায় আধিপত্য উপভোগ করতে পারবে না। পাকিস্তান এই প্লাটফর্মগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারলে সেটা বেইজিংয়ের জন্য শক্তিশালী বিপণন প্রচারণা হিসেবেও কাজ করবে। তখন তারা এই ধরনের হেলিকপ্টারকে 'যুদ্ধ-প্রমাণিত' হিসাবে প্রচার করতে পারবে। এগুলোকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার উদীয়মান বাজারগুলোতে পশ্চিমা মডেলের একটি বিশ্বাসযোগ্য, তুলনামূলক সস্তা বিকল্প হিসাবে উপস্থাপন করতে পারবে।
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...