বহু যুদ্ধ এবং ঘটনার সাক্ষী সে। সঙ্গী নানা বিতর্কও। ৬২ বছর পর মিগ-২১ যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারতের বিমান বাহিনী। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আগামী সেপ্টেম্বরে চণ্ডীগড়ের বিমান বাহিনীঘাঁটি থেকে শেষ বারের মতো উড়বে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। তার পর আর কখনও সামরিক বা অসামরিক কোনও কাজে ব্যবহার করা হবে না এই যুদ্ধবিমান।
১৯৬৩ সালে মিগ-২১ যুদ্ধবিমান বিমান বাহিনীর হাতে আসে। ওই বছরেই এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এই যুদ্ধবিমান তৈরির কৌশল এবং স্থানীয় ভাবে তৈরির অনুমোদনও নয়াদিল্লির হাতে তুলে দেয় মস্কো। তার পর থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংঘাতে বিমান বাহিনীর বাহন এবং অস্ত্র হয়ে ওঠে মিগ-২১।
১৯৬৫ এবং ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধতো বটেই, হালের বালাকোট অভিযান এবং ‘অপারেশন সিঁদুর’-এও এই যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে। ২০১৯ সালে মিগ-২১ বাইসন গোত্রের একটি যুদ্ধবিমানকে গুলি করে নামায় পাকিস্তানের যুদ্ধবিমান। আটক করা হয় বিমান বাহিনীর তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। পরে অবশ্য তাঁকে মুক্তি দেয় পাকিস্তান।
১৯৬০ এবং ১৯৭০-এর দশকে যুদ্ধবিমান হিসাবে মিগের খ্যাতি ছড়িয়ে পড়লেও পরবর্তী সময়ে বহু দুর্ঘটনার মুখে পড়ে এই যুদ্ধবিমান। ১৯৭০ সালের পর থেকে ওই যুদ্ধবিমান দুর্ঘটনায় ১৭০ জন পাইলট এবং ৪০ জন সাধারণ মানুষ মারা যান। কেবল ২০১০ আর ২০১৩ সালের মধ্যে ১৩ বার দুর্ঘটনার মুখে পড়ে এই যুদ্ধবিমান। তার পর এই মিগ-২১-এর নামই হয়ে যায় ‘ফ্লাইং কফিন’।
২০০৬ সালের আমির খান, সোহা আলি খান, আর মাধবন অভিনীত বলিউডের বিখ্যাত সিনেমা ‘রং দে বসন্তী’ প্রয়াত বিমান বাহিনী অফিসার অভিজিৎ গ্যাডগিলের জীবন অবলম্বনে তৈরি হয়েছিল। ২০০১ সালে মিগ-২১ ভেঙে মৃত্যু হয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট অভিজিতের। ছবিতে অভিজিতের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন।
ষাটের দশক থেকে বিমান বাহিনীর হাতে এসেছে ১২০০-রও বেশি মিগ-২১ যুদ্ধবিমান। যখন এই যুদ্ধবিমান খ্যাতির মধ্যগগনে, তখন বিমান বাহিনীর ১৯টি স্কোয়াড্রন ৪০০টি মিগ ব্যবহার করত। ২০২৪ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, ভারত মাত্র ৪০টি মিগ ব্যবহার করছে।
২০২২ সালেই বিমান বাহিনীর তরফে জানানো হয়েছিল, আগামী তিন বছরে ধাপে ধাপে এই যুদ্ধবিমানের ব্যবহার কমিয়ে আনা হবে। তৎকালীন বিমান বাহিনীপ্রধান বিআর চৌধরি জানিয়েছিলেন, ২০২৫ সালের মধ্যে মিগ-২১-এর ব্যবহার বন্ধ করে তার পরিবর্তে এলসিএ মার্ক-ওয়ানএ যুদ্ধবিমান ব্যবহার করা হবে।
সেই পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে মিগকে বিদায় জানানো হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ
সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে
দেশটির সামরিক বাহিনী মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত
অন্তত ৩৩ জন নিহত
হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমা আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি
দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি
জাপান ও সৌদি আরব
যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু
পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মে...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...