পাকিস্তানের সাথে পানি-বণ্টন চুক্তি অবশ্যই ভারতকে বহাল রাখতে হবে এবং কাশ্মীর অঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করতে হবে। সোমবার (৩১ আগস্ট) হেগের স্থায়ী সালিশি আদালত এই রায় দিয়েছে।

গত বছরের এপ্রিলে কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে হামলার ঘটনার পর ভারত চুক্তিটি স্থগিত করে। ওই হামলায় ২৬ জন নিহত হয়। এই চুক্তির আওতায় পাকিস্তানের ৮০ শতাংশ খামারে পানি সরবরাহ নিশ্চিত হয়।

ইসলামাবাদ এই হামলায় কোনো ভূমিকার কথা অস্বীকার করে এবং আইনি ব্যবস্থা নেয়। ভারত গত বছর কাশ্মীর অঞ্চলের দুটি জলবিদ্যুৎ প্রকল্পে জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর কাজও শুরু করেছিল।

প্রতিবেশী দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ অন্যান্য বেশ কয়েকটি সংঘাত সত্ত্বেও ১৯৬০ সাল থেকে উভয় দেশসিন্ধু পানি চুক্তি’ নামে এই চু্ক্তি মেনে চলেছে। এই প্রথম ভারত চুক্তি লঙ্ঘনের মতো পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

স্থায়ী সালিশি আদালত বলেছে, সিন্ধু পানি চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে, কারণ চুক্তিটি বাতিল বা স্থগিত করার কোনো যৌক্তিক কারণ ভারতের কাছে নেই।

এই আন্তঃসরকারি আদালত বলেছে, ভারতকে অবশ্যই চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে। এর মধ্যে পশ্চিমের নদীগুলোর ওপর তার জলবিদ্যুৎ প্রকল্পের নকশা পরিচালনা সংক্রান্ত বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত।

রয়টার্স