পাকিস্তানের
‘আর্মি রকেট ফোর্স কমান্ড’
(এআরএফসি) সফলভাবে ‘ফাতাহ-৩’ নামক
একটি সুপারসনিক ক্রুজ মিসাইলের (এসএসসিএম) পরীক্ষা চালিয়েছে।
সেনাবাহিনীর
জনসংযোগ শাখা ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইএসপিআর) ১৮ নভেম্বর এক
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফাতাহ-৩ মিসাইলটি উন্নত
নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থায়
সজ্জিত। এটি সুপারসনিক গতিতে
দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত
নিখুঁতভাবে এবং ধ্বংসাত্মক আঘাত
হানতে সক্ষম।
ফাতাহ-৩ হলো এআরএফসি-এর দীর্ঘপাল্লার, সুনির্দিষ্ট
লক্ষ্যভেদী সারফেস-টু-সারফেস মিসাইল
(স্যাম) ভাণ্ডারের সর্বশেষ সংযোজন; যার প্রতিটিই প্রচলিত
(কনভেনশনাল) সামরিক অভিযানের জন্য তৈরি। ২০২৬
সালে এটি এআরএফসি-এর
পঞ্চম মিসাইল পরীক্ষা এবং ২০২৫ সালে
কমান্ডটি গঠিত হওয়ার পর
থেকে এটি তাদের ষষ্ঠ
পরীক্ষা।
২০২৪
সালের মার্চ মাসে ‘ন্যাশনাল ডে প্যারেড’-এর
সময় পাকিস্তান সেনাবাহিনী প্রথমবারের মতো ফাতাহ-৩-এর অস্তিত্ব প্রকাশ
করে। সে সময় প্যারেড
ঘোষক জানিয়েছিলেন যে, মিসাইলটির পাল্লা
হবে ৪৫০ কিলোমিটার। ২০২৬
সালের মে মাসে পাকিস্তান
সেনাবাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে এমন
একটি মিসাইলের ছবি দেখা যায়,
যার সাথে চীনা কোম্পানি
‘পলি টেকনোলজিস’ -এর বাজারজাত করা
‘এইচডি-১সি’ মিসাইলের ব্যাপক
মিল রয়েছে। এর মাধ্যমেই নিশ্চিত
হওয়া যায় যে, ফাতাহ-৩ একটি সুপারসনিক
ক্রুজ মিসাইল।
ফাতাহ-৩ অন্তর্ভুক্ত হওয়ার ফলে এআরএফসি-এর আক্রমণ সক্ষমতার পরিসর আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে তাদের ভাণ্ডারে রয়েছে গাইডেড আর্টিলারি রকেট (ফাতাহ-১), প্রচলিত ব্যালিস্টিক মিসাইল (ফাতাহ-২ ও ফাতাহ-২ ইআর), সাবসনিক ক্রুজ মিসাইল (ফাতাহ-৪ ও ফাতাহ-৪ ইআর) এবং এখন যুক্ত হলো সুপারসনিক ক্রুজ মিসাইল। পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা আরও জানিয়েছেন যে, ‘ফাতাহ-৫’ নামেও একটি মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে; তবে সেটি ঠিক কী ধরনের মিসাইল, তা এখনো জানা যায়নি।
আরব নিউজ