২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগিতায় প্রায় পাঁচ লাখ স্বাধীনতার শত্রু খতম করেন। দেশ থেকে উচ্ছেদ হয়ে যায় অসংখ্য মানুষ; যারা আসাদের উন্নয়নের শত্রু ছিলো। সেই থেকে চিরবন্ধু রাশিয়া, ব্যবসা বন্ধু ইরানের সহযোগিতায় আসাদ তার অবস্থান সুসংহত হাজার বছরের শ্রেষ্ঠ সিরিয়া প্রতিষ্ঠা করেন। অর্থনীতির প্রতিটি সূচকে সংখ্যার অপূর্ব সব পরিসংখ্যান রচনা করে সিরিয়ার পরিসংখ্যান ব্যুরো।
দামেস্ক শহরে এক শোকরানা মেহেফিলে হিজবুল্লাহ আসাদকে কওমি জনক উপাধি দেয়। ইহুদি-খ্রিস্টান ঐক্যপরিষদ সংখ্যালঘুদের ঘরে ঘরে গিয়ে আসাদকে মুসা ও যিশুর সঙ্গে তুলনা করে। দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়ে আসাদকে আহবান জানায় উন্নয়নের শত্রুদের প্রতি জিরো টলারেন্স দেখাতে। দামেস্কের সাংবাদিকেরা "প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি" অনুষ্ঠানে বলে, মাননীয় সিরিয়ারত্ন, আপনি আন্তর্জাতিক হয়ে পড়ছেন, আমরা কি আগের মতো আপনাকে আর পাবো! আসাদ উত্তরে বলেন, এমেরিকার দিকে নজর রাখুন, কারা কারা এমেরিকার দূতাবাসে ঘোরাঘুরি করে তাদের তালিকা দিন।
এমেরিকার ব্যাপারে উষ্মা প্রকাশ করলেও আসাদের মন্ত্রীসভার সদস্য, বাথিস্ট মুভমেন্টের সহ সভাপতি ও অনুগত আমলারা এমেরিকাতেই গড়ে তুলতে থাকে তাদের সেকেন্ড হোম। আসাদভক্তরা শুধু আসাদকে ভক্তিতেই সীমাবদ্ধ থাকেনি নয় তার পিতা হাফিজের সমাধিতে কেঁদে লুটিয়ে পড়েছে অবিরত। যে যেখানে পারে হাফিজের মূর্তি গড়েছে। বুদ্ধিজীবীরা হাফিজকে নিয়ে লিখেছে হাজার হাজার গ্রন্থ।
সিরিয়ার সংস্কৃতি মামা ও খালারা আসাদের রাজকীয় প্রাসাদে গিয়ে গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে আসতে শুরু করে। রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠানের কেক-পেস্ট্রি খেয়ে খেয়ে সংস্কৃতি মামা ও খালারা ক্রমশ পৃথুল হয়ে পড়তে থাকে।
মাঝে মাঝেই বিদ্রোহীদের নানা হামলায় আসাদের সোনার সংসারে ঝড় উঠলে বুদ্ধিজীবীরা পরামর্শ দেয়, ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে। মুসলিম নিধনে অত্যন্ত আগ্রহী রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি এই কাজে আসাদকে সাহায্য করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় তখন ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদ চিয়ার লিডার হিসাবে গান গাইতো, সন্ত্রাসীরে ডিম দেও ওরে; অরে নিয়া অস্ত্র উদ্ধারে যাও।
এই তো দুদিন আগেও আসাদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ইসলামি সন্ত্রাসবাদী দমনে আমাদের সাহায্য করুন। ট্রাম্প তাকে হতাশ করে বলেন, এ ছাড়াও আমার অনেক কাজ আছে।
এরপর আচম্বিতে কোথা থেকে কখন যে কি হয়ে গেলো; জনতার বিদ্রোহের মুখে আসাদ পালিয়ে গেলেন মস্কোতে। বিপ্লবীরা বিনা বাধায় দামেস্ক দখল করে নেয়। আসাদ সেনাবাহিনীকে বিপ্লব দমন করতে বললেও তারা দেশের মানুষের ওপর গুলি চালাতে রাজি হয়নি; বরং বুঝিয়ে শুনিয়ে তাকে প্রাইভেট জেটে তুলে দেয়। আসাদেরই পুতুল প্রধানমন্ত্রী বিপ্লবীদের বশ্যতা স্বীকার করে বলেছেন, তোমরা একে একে এসো, তোমাদের চুপটি করে মন্ত্রীর শপথ পাঠ করাবো ।
বিপ্লবীরা আসাদের প্রাসাদে ঢুকে সোফা, কার্পেট, শো পিস, সুপারম্যানের আন্ডারওয়ার সবকিছু লুট করে নিয়ে যায়। প্রাসাদের চিড়িয়াখানা থেকে লুট করে সুদৃশ্য হরিণ, চিতা বাঘ ও ঈগল।
সোশাল মিডিয়ায় শুরু হয় আসাদভক্তদের আহাজারি, বিপ্লবীদের তো দাড়ি আর দাড়ি, এইসব জিহাদিস্ট সিরিয়াকে আফঘানিস্তান বানাবে। সাজানো গোছানো সিরিয়াকে তোমরা শেষ করে দিলে। যেসব লিবেরেল এখন লাফাচ্ছে, তারা দুইদিন পরেই বুঝতে পারবে।
সিবেরেলরা উত্তর দেয়, ২০১১ সাল থেকে সিরিয়ার লাখো মানুষকে উচ্ছেদ করা হয়েছে; তারা শরণার্থী হয়ে দেশে তাঁবুতে বাস করে। ফুলের মতো শিশুরা এখন ইউরোপের পথে পথে ভিক্ষা করে; এর চেয়ে খারাপ আর কি হবে! সিরিয়া নিয়ে এতো চিন্তা না করে বরং নিজেদের চর্বি বাঁচাও।
মস্কোর আর টি টিভির উপস্থাপক ময়ূখভ ঘোষস্কি শুরু করে সিরিয়া ট্রান্সমিশন, হরকাতুল জিহাদিরা দখল করে নিলো সিরিয়া, পুতিন কেন সেনা পাঠিয়ে তাদের ঠান্ডা করছে না। সিরিয়া থাকবে না। মুসলমান মানেই মৌলবাদি; তারা খ্রিস্টানদের ওপর হামলা করছে; খ্রিস্টানদের বাঁচান।
আসাদ অনুসারী একশো মুসলমান আর নয়জন খ্রিস্টান আক্রান্ত হলে; আর টি টিভি হেডলাইন করে, খ্রিস্টানের রক্তে ভাসছে সিরিয়া। ভিডিওকলে যুক্ত করা এক খ্রিস্টান বলেম কই আমাকে তো কেউ কিছু বলছে না। মুসলমান বলেন খ্রিস্টান বলেন, ধোলাই খেয়েছে আসাদের ভক্তরা; যারা অনেক চোটপাট দেখিয়েছে এতোকাল; যাদের হাতে প্রায় পাঁচ লাখ সিরিয়ানের রক্ত।
ময়ূখভ ঘোষস্কি ধমক দেয়, দূরো জাতচ্যুত খ্রিস্টান, আমি বলি কি আর আমার সারিন্দা বাজে কোন সুরে।
এক বাথিস্ট পার্টির সংস্কৃতি খালা ভিডিও কলে যুক্ত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকে, আমাকে ওরা মেরে ফেলবে; ওরা আসাদের ও পিতা হাফিজের মূর্তি ভেঙ্গেছে। ওরা এদেশের স্বাধীনতার শত্রু। আমি তবু যাবো ভাঙ্গা মূর্তিতে ফুল দিতে দেখি কে ঠেকায় আমাকে।
সংস্কৃতি মামা ও খালারা একটু পর পর ফেসবুকে আর্তনাদ করে, ডাকাতি হচ্ছে, পুলিশ হত্যা হচ্ছে, লিপস্টিক পরা মেয়ে পথে দেখলে দাড়িওয়ালারা লিপস্টিক মুছে ফেলতে বলছে।
রয়টার্সের আগাথা পল আর্টিকেল লিখে ফেলে, সেকুলারিজমের স্ট্যাচু ভেঙ্গে ইসলামিস্টের বর্বর উল্লাস। পরে জিভ কেটে সংশোধনী দেয়, বিপ্লবী লিবেরেলরা ফ্যাসিজমের স্টাচু গুড়িয়ে দিয়েছে।
এসব কি হচ্ছে, আগেই ভালোই ছিলাম এইসব পরাজিতের ক্রন্দনের মাঝে দেবশিশুরা পথে পড়ে থাকা আসাদের মূর্তির ছিন্ন মস্তকে উষ্ণ প্রস্রবণ ঘটায়।
আসাদের পিতা ষাট বছর আগে দখল করেছিলেন সিরিয়ার ক্ষমতা; সে কারণেই আসাদ সবসময় সিরিয়াকে তার বাপের দেশ বলে বর্ণনা করতেন। মস্কোর সামরিক গেস্ট হাউজে বসে বিষণ্ণ আসাদ ফোন করে দামেস্কে। এক বাথিস্ট সহ সভাপতি ফোন ধরলে বলে, দুঃশ্চিন্তা করোনা; আমি সীমান্তের আশেপাশেই আছি; টুপ করে ঢুকে পড়বো দেশে।
লিংক: https://www.facebook.com/share/p/1ESPYBMmH1/
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
ভারতের
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা
নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক
জোট গঠন করলেন হায়দরাবাদের
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও
অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।
বৃহস্পতিবার (১...
যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে
দেশটির সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ।গতকাল
মঙ্গলবারের এ জয়ের মধ্...
২০১৫
সালের মার্চ মাসে নির্বাচনের দিন
বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ সেকেন্ডের একটি
বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ডানপন্থী ভোটারদের
সতর্ক করে বলেন যে,
আরব নাগরিকরা ‘দল বেঁধে’ ভোটকেন্দ্রে
যাচ...
মিশিগানের সিনেট
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক
রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের
জন্য একটি গুরুত্ব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...