যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রচণ্ড সংঘর্ষের ফলে গত চার দিনে প্রায় ৪ হাজার মানুষ ভারতে পালিয়ে এসেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এএফপি
মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভানলালমাওইয়া জানান, সীমান্ত ঘেঁষা ঘন বনাঞ্চল পেরিয়ে এসব শরণার্থী ভারতে প্রবেশ করেছে। তারা মিয়ানমারের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র চিন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থেকে পালিয়ে এসেছে।
তিনি বলেন, ‘অনেকের আত্মীয়স্বজন ভারতে থাকেন, ফলে তারা সেখানেই অবস্থান করছেন। অন্যদের স্থানীয় কমিউনিটি হলে আশ্রয় দেওয়া হয়েছে।’
২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে এবং এরই মধ্যে মিজোরাম রাজ্যে ৩০ হাজারের বেশি মিয়ানমার শরণার্থী আশ্রয় নিয়েছে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত চার দিনে আনুমানিক ৪ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে।’
পুলিশ জানিয়েছে, সেনা শাসন বিরোধী এই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে চিনল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সীমান্তের ওপারে পরিস্থিতি এখনো উত্তপ্ত, তাই আমরা তাদের ফিরে যেতে বলিনি।’
চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইলেও সেনা অভ্যুত্থান নিয়ে দেশটি প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি।
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...