ভারতের আসামে খ্রিষ্টানদের ওপর ‘ধারাবাহিক আক্রমণের’ ঘটনায় উদ্বেগ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের আসামে খ্রিষ্টানদের সংগঠন আসাম খ্রিষ্টিয়ান ফোরাম (এসিএফ) এক বিবৃতিতে বলেছে, কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ‘ধারাবাহিক আক্রমণের’ ঘটনায় তারা উদ্বিগ্ন। গতকাল বৃহস্পতিবার এসিএফ এ বিবৃতি দেয়।
এসিএফ মুখপাত্র অ্যালেন ব্রুকস এক বিবৃতিতে জানান, কিছু লোক খ্রিষ্টানদের প্রতিষ্ঠান আক্রমণ করছেন। ধর্মাবলম্বীরা যে মূর্তি ও ছবিতে বিশ্বাসী, তা সরানোর দাবি তুলছেন। একেবারে খোলাখুলিভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্নমতকে জায়গা দেওয়ার মতো বিষয়কে খারিজ করে দেওয়া হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।
এসিএফের তরফ থেকে আরও বলা হয়েছে, পুলিশ গির্জা ও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে আসামের একাধিক জেলায় তদন্ত চালাচ্ছে। এর মধ্যে আসামের মধ্য-দক্ষিণ জেলা কার্বি আংলং ও ডিমা হাসাও এবং পশ্চিম আসামের গোয়ালপাড়া ছাড়াও অন্যান্য জেলা রয়েছে।
এসিএফ বলেছে, এর ফলে একটা ভয় ও হুমকির বাতাবরণ তৈরি হয়েছে।
এসিএফ বলেছে, এই ‘ভয় ও হুমকির’ বাতাবরণের পেছনে রয়েছে ২০২৪ সালে পাস হওয়া একটি আইন। এই আইনের নাম ‘আসাম হিলিং (প্রিভেনশন অব ইভিল) প্র্যাকটিসেস অ্যাক্ট’। অর্থাৎ ‘নিরাময় (ঘৃণিত কর্ম নিষিদ্ধকরণ) আইন।’
ধর্মবিশ্বাসী ও খ্রিষ্ট ধর্মাবলম্বীরা অসুস্থ, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য যে প্রার্থনা করতেন, সেই প্রার্থনার ঐতিহ্যকে আঘাত করার লক্ষ্যেই বিজেপিশাসিত রাজ্যে এই আইন পাস করা হয়েছে বলে মনে করছে খ্রিষ্টান সংগঠনটি। তারা বলেছে, এটি সরাসরি তাদের সংবিধানগত অধিকারের ওপর একটি আঘাত।
গত ফেব্রুয়ারিতে আইনটি আসামের বিধানসভায় পাস করা হয়। আসাম সরকার ও বিজেপি জানায়, এই প্রার্থনার উদ্দেশ্য আদিবাসী সম্প্রদায়কে ধর্মান্তরিত করা। আইনটিতে বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে আসামির ১ থেকে ৩ বছর জেল, ৫০ হাজার টাকা জরিমানা বা দুটিই হতে পারে।
মধ্য আসামের গোলাঘাট জেলায় প্রাঞ্জল ভূঁইয়া নামের এক খ্রিষ্টান গ্রামবাসীকে সম্প্রতি এই আইনের আওতায় গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘জাদুর সাহায্যে রোগ নিরাময় করছিলেন।’ তাঁর গ্রেপ্তারকে ভিত্তিহীন বলে জানিয়ে এসিএফ তাদের সাম্প্রতিক বিবৃতিটি দেয়।
এসিএফ জানিয়েছে, বর্তমানে আসাম খ্রিষ্টানদের ওপর বড় ধরনের আক্রমণ নেমে আসছে। ভারতের ‘ডেকান হেরাল্ড’ সংবাদপত্র জানিয়েছে, সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ডিমা হাসাও-এর হাফলং-এ চার্চের বিরুদ্ধে আদিবাসী–অধ্যুষিত অঞ্চলে মাদক, চোরাচালান ও ব্যবসার অভিযোগ এনেছে। ডিমা হাসাও একটি আদিবাসী–অধ্যুষিত জেলা।
এসিএফ বলেছে, এই ঘৃণিত ও মিথ্যা অভিযোগ খ্রিষ্টান সম্প্রদায়কে ব্যথিত করেছে। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...