বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ঢাকা, বেইজিং ও ইসলামাবাদের মধ্যে কোনও জোট গঠনের ধারণা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তিন দেশের মধ্যে সাম্প্রতিক বৈঠকটি রাজনৈতিক প্রকৃতির নয় বরং একটি অনানুষ্ঠানিক সরকারি পর্যায়ের আলোচনা ছিল। বাসস
বৃহস্পতিবার (২৬ জুন) সাংবাদিকরা গত ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোনও জোট গঠন করছি না।”
হোসেন আরও বলেন, “এটি সরকারি পর্যায়ের একটি বৈঠক ছিল, রাজনৈতিক পর্যায়ে নয়” যেখানে “কোনও জোট গঠনের কোনও বিষয় ছিল না”।
ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই বৈঠক করা হয়েছে কিনা জানতে চাইলে হোসেন বলেন, “এটি অবশ্যই কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে অনুষ্ঠিত হয়নি। আমি আপনাদেরক তা আশ্বস্ত করতে পারি”।
চীন ও পাকিস্তান এ বৈঠকের বিষয়ে পৃথক বিবৃতি জারি করেছে, যেখানে বেইজিং জানিয়েছে যে, তিনটি দেশ "ত্রিপক্ষীয় সহযোগিতার উপর ব্যাপক আলোচনা" করেছে এবং "সুপ্রতিবেশীসুলভতা, পারস্পরিক বিশ্বাস, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং অভিন্ন উন্নয়নের" ভিত্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
অন্যদিকে, ইসলামাবাদ এই বৈঠককে "বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সূচনা বৈঠক" হিসাবে বর্ণনা করেছে।
ঢাকা এই ধরনের কোন কিছু প্রত্যাখ্যান করেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "কোনও কিছু অস্বীকার করার দরকার নেই।" তিনি জোর দিয়ে বলেছেন যে, এটি "বড় কিছু নয় এবং কাঠামোগত কিছু নয়"।
হোসেন বলেন, আলোচনা মূলত সংযোগ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে কেন্দ্রীভূত ছিল। তিনি আরো বলেন, “যদি আরও কোনও অগ্রগতি হয়, তাহলে আপনারা জানতে পারবেন। অনুমান করার খুব বেশি সুযোগ নেই”।
ভারতের মতো সম্ভাব্য কোন একটি কাল্পনিক দেশের উদাহরণ তুলে ধরে হোসেন আরও বলেন, কুনমিংয়ের মতো অন্যান্য দেশের সাথেও এই ধরনের আলোচনার বিষয়ে ঢাকার কোনও আপত্তি নেই।
উপদেষ্টা আরও বলেন, “ভারত যদি বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে এমন একটি বৈঠক করতে চায়, তাহলে ঢাকা পরের দিনও বৈঠক ‘করতে’ আগ্রহী থাকবে।”
তিনি বলেন, “ভারতের সাথে সম্পর্ক এখন ‘পুনর্বিন্যাস’-এর পর্যায়ে রয়েছে এবং ঢাকার পক্ষ থেকে সেই লক্ষ্যে সদিচ্ছার কোনও অভাব নেই।”
পুনর্বিন্যাস বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, “দেখুন, আসুন আমরা সত্যটি স্বীকার করি। ভারত এবং পূর্ববর্তী সরকারের মধ্যে যে গভীর সম্পর্কের পর্যায় ছিল এবং ভারত যে ধরনের সম্পর্ক স্থাপন করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক সেই ধরনের নয়।”
কুনমিং বৈঠকে, তিন পক্ষ অবকাঠামো, সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, কৃষি, সমুদ্র ইস্যু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ত্রিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
ভারতের
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা
নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক
জোট গঠন করলেন হায়দরাবাদের
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও
অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।
বৃহস্পতিবার (১...
যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে
দেশটির সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ।গতকাল
মঙ্গলবারের এ জয়ের মধ্...
২০১৫
সালের মার্চ মাসে নির্বাচনের দিন
বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ সেকেন্ডের একটি
বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ডানপন্থী ভোটারদের
সতর্ক করে বলেন যে,
আরব নাগরিকরা ‘দল বেঁধে’ ভোটকেন্দ্রে
যাচ...
মিশিগানের সিনেট
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক
রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের
জন্য একটি গুরুত্ব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...