ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ রোববার রাজ্যের বোকারো জেলায় একটি সমাবেশে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা।
ভাষণে বিজেপি সভাপতি বলেন, ‘আমি এইমাত্র একটি গোয়েন্দা প্রতিবেদন হাতে পেয়েছি। এতে বলা হয়েছে, এখানকার (ঝাড়খন্ড) মাদ্রাসাগুলোয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তাঁদের আধার কার্ড, ভোটার আইডি, গ্যাস–সংযোগ ও রেশন কার্ড দেওয়া হচ্ছে। তারপর হেমন্ত সরেন (জেএমএম নেতা) সরকার তাঁদের জমিপ্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করছে।’
হেমন্ত সরেন ঝাড়খন্ডের পানি, জঙ্গল ও ভূমি লুটপাট করেছেন বলে অভিযোগ করেন জে পি নাড্ডা। তিনি বলেন, ‘এখানে অনুপ্রবেশ চরম পর্যায়ে পৌঁছেছে। অনুপ্রবেশকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের বিয়ে করছেন এবং তাঁদের জমি দখল করে নিচ্ছেন। শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অনুপ্রবেশ থামাতে পারেন।’
এ সময় জেএমএম, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসকে দুর্নীতিবাজ লোকজনের একটি পরিবার বলে উল্লেখ করেন নাড্ডা। তিনি বলেন, ‘হেমন্ত সরেন এখন জামিনে মুক্ত রয়েছেন। তিনি আবার কারাগারে যাবেন। তিনি ৫ হাজার কোটি রুপির খনি কেলেঙ্কারি, ২৩৬ কোটি রুপির ভূমি কেলেঙ্কারিসহ নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত।’
জেএমএম নেতা হেমন্ত সরেনকে গত ৩১ জানুয়ারি অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উচ্চ আদালত জামিন মঞ্জুর করার পর ২৮ জুন তাঁকে মুক্তি দেওয়া হয়।
পিটিআই
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...