নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে।
বিবিসি জানায়, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য তাঁদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসরায়েল ও হামাস উভয়ে এসব অভিযোগ অস্বীকার করেছে।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি আজ বৃহস্পতিবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট ও দেইফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে করিম খান বলেন, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় সিনওয়ার, হানিয়া ও দেইফের বিরুদ্ধে ‘ব্যাপক হত্যাযজ্ঞ, হত্যা, লোকজন জিম্মি হিসেবে নেওয়া, ধর্ষণ এবং বন্দীদের যৌন নিপীড়নের’ অভিযোগ আনা হয়েছে।
আইসিসির কৌঁসুলি আরও বলেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়াসহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা।
গত জুলাই মাসের শেষ দিকে ইরানে এক হামলায় নিহত হন তৎকালীন হামাসপ্রধান হানিয়া। একই মাসে গাজায় বিমান হামলায় দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। হানিয়ার পর হামাসের প্রধান হন সিনওয়ার। গত অক্টোবরে মাঝামাঝি গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন সিনওয়ার।
‘যুদ্ধ বন্ধ না হলে জিম্মি মুক্তি নয়’
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের গাজার ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হায়া বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের জিম্মি মুক্তি কিংবা বন্দিবিনিময় চুক্তি হবে না। গত বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তাঁকে এ কথা বলতে শোনা যায়।
সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট আল-আকসা টেলিভিশনে হামাসের এই নেতা বলেন, যদি আগ্রাসন বন্ধ না হয়, তাহলে প্রতিরোধ লড়াই কেন বন্ধ হবে আর বিশেষ করে হামাস কেন জিম্মিদের ফেরত দেবে? তিনি বলেন, যুদ্ধ যখন অব্যাহত আছে, তখন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমনকি কোনো পাগলও কি হাতে থাকা এমন শক্তিশালী কার্ড হাতছাড়া করবে?
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...