রাখাইন রাজ্যের জাতিগত প্রতিরোধ বাহিনী আরাকান আর্মি (এএ) কিয়াকফিউ টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর দানিয়াওয়াদ্দি নৌঘাঁটির কাছাকাছি পৌছে গেছে । বুধবার (১৬ জুলাই) ঘাঁটি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে একটি সামরিক ফাঁড়িতে তীব্র সংঘর্ষ চলার খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
স্থানীয়রা জানায়, সেনা সরকার নৌঘাঁটি রক্ষায় এর চারপাশে ডজন খানেক ফাঁড়ি স্থাপন করেছে। এর একটি - কাঠাব্যায় গ্রামে। সেখানে চলতি মাসের শুরু থেকেই এএ আক্রমণ চালিয়ে আসছে।
কিয়াকফিউর একজন বাসিন্দা বলেন, নৌঘাঁটির কাছে টানা ছয় দিন ধরে সংঘর্ষ চলছে । মিয়ানমার সেনাবাহিনী ড্রোন হামলা চালাচ্ছে।
ফাঁড়িগুলোর পতন হলে নৌঘাঁটি দখল করা সহজ হবে বলে এএ-এর ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ মাধ্যম ইরাবতীকে জানিয়েছে।
এএ ইতিমধ্যেই কিয়াকফিউ শহরকে দানিয়াওয়াদ্দির সাথে সংযোগকারী রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে।
রাখাইনের ১৭টি শহরতলির মধ্যে ১৪টি এখন এএ’র দখলে। পর্যবেক্ষকরা বলছেন, কিয়াকফিউ রক্ষায় জান্তাকে সাহায্য করছে চীন। এখানে চীনা অর্থায়নে পরিচালিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর প্রকল্প এবং ইউনান প্রদেশে সরবরাহকারী তেল ও গ্যাস পাইপলাইনের সংযোগ রয়েছে।
৩২ নম্বর পুলিশ ব্যাটালিয়ন এবং চীনের বিনিয়োগ করা গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্র এবং একটি উপকূলীয় গ্যাস টার্মিনাল পাহারা দেওয়া সরকারি ফাঁড়িগুলোতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, তিনটি স্থানে তীব্র লড়াই চলছে । সরকারি সেনারা বিমান সহায়তা পাচ্ছে না। তবে প্রতিদিন ড্রোন হামলা চালানো হচ্ছে। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন অপারেটর এবং অনেক নতুন ড্রোন আনা হয়েছে।
বর্তমানে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে এবং মানাউংসহ মাত্র তিনটি শহর জান্তার নিয়ন্ত্রণে। সিত্তে ঘিরে লড়াইয়ের খবর পাওয়া গেছে।
এএ সেনারা মাগওয়ে, বাগো এবং আইয়ারওয়াদি অঞ্চলেও অভিযান শুরু করেছে এবং সরকারি বাহিনীর কাছ থেকে আরও কিছু এলাকা দখল করেছে।
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...