ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে। কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে, তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।
হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন ২’।
গাজায় ইসরায়েলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এদিকে এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা গতকাল ৪৫ হাজার অতিক্রম করেছে।
হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে।
ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। কারণ, তা ঠেকাতে গিয়ে (ক্ষেপণাস্ত্রের) টুকরা টুকরা অংশ পড়ার শঙ্কা ছিল।
ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবজুড়ে জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ‘সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন’ করেছে বলে দাবি করেছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
আল জাজিরা
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...