ভারত ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এদিন দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে সম্মত হন।
ভারতীয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাকার্তায় রয়েছেন। এই সফরে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে একটি চুক্তি প্রধান
আলোচ্য বিষয়।
ভারতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানান,
এই সফরকালে “ব্রাহ্মোস ব্যবস্থায় সহযোগিতার” জন্য একটি চুক্তি
স্বাক্ষরিত হয়েছে।
তিনি
আরও বলেন, দুই দেশ আকাশ
থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহযোগিতা বিষয়েও একটি চুক্তিতে পৌঁছেছে,
যা “প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা
বৃদ্ধি করবে”।
চুক্তিটির
বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি এবং
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ
বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পর মোদী জাকার্তা
ও নয়াদিল্লির মধ্যে “ক্রমবর্ধমান আস্থার” প্রশংসা করেন, যা তার মতে
“প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সামুদ্রিক বিষয়ে”
সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে।
“আজ
আমরা প্রতিরক্ষা বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিল্প সহযোগিতা
বাড়ানোর জন্য একটি চুক্তিতে
পৌঁছেছি,” মোদি সাংবাদিকদের বলেন।
মোদি
বলেন, দুই দেশের উপকূলরক্ষী
বাহিনী ভারত মহাসাগরে সামুদ্রিক
নিরাপত্তা ও সুরক্ষার জন্য
একসঙ্গে কাজ করবে।
এশিয়ার
এই দুটি বৃহত্তম গণতন্ত্র
গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ—যা
ইন্দোনেশিয়া প্রচুর পরিমাণে উৎপাদন করে—এবং ইস্পাতের
ক্ষেত্রেও একসঙ্গে কাজ করতে সম্মত
হয়েছে।
“স্টেইনলেস
স্টিল এবং রেয়ার আর্থ
ম্যাগনেটের ক্ষেত্রে আমাদের কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন অংশীদারিত্ব
শুরু হচ্ছে,” মোদি বলেন।
প্রাবোও
বলেন, ইন্দোনেশিয়া ও ভারত অর্থনৈতিক
সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের “অন্যতম প্রধান স্তম্ভ” হিসেবে দেখে।
তিনি
বলেন, তিনি ও মোদি
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এবং একটি অগ্রাধিকারমূলক
বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন।
তারা
ইয়োগিয়াকার্তার প্রাম্বানান মন্দির পুনরুদ্ধারের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন, যা একটি ইউনেস্কো
বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বুধবার তারা
একসঙ্গে এটি পরিদর্শন করবেন।
ভারতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে,
ইন্দোনেশিয়া সফর শেষ করে
মোদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর
করবেন।
এএফপি