আফগানিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসীদের’ আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটিতে হওয়া ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জন্য আফগান ভূখণ্ড থেকে পরিচালিত যোদ্ধাদের দায়ী করার পর এ পদক্ষেপ নিল ইসলামাবাদ। হামলায় নারী–শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে খবর দিয়েছে এএফপি।
গত অক্টোবরের সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর এটিই ছিল এ পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত হামলার ঘটনা।
এ হামলা পাকিস্তান ও তালেবান শাসিত আফগানিস্তানের মধ্যে উত্তেজনার চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। কয়েক মাস ধরে দুর্গম সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার পর উত্তেজনা কমাতে সৌদি আরবের মধ্যস্থতায় মাত্র কয়েক দিন আগেই তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছিল কাবুল।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে, এসব হামলা চালিয়েছে তথাকথিত ‘খারিজি’রা (পাকিস্তানি তালেবান বা তেহরিক–ই–তালেবান পাকিস্তানকে এ নামে আখ্যায়িত করে ইসলামাবাদ)। তারা আফগানিস্তানে অবস্থানরত তাদের ‘নেতৃত্ব ও নিয়ন্ত্রকদের’ নির্দেশে এসব হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান সীমান্ত বরাবর পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট খোরসান প্রদেশের (আইএস-কেপি) সাতটি সন্ত্রাসী শিবির এবং গোপন আস্তানা লক্ষ্য করে ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে পাকিস্তান।
এ বিষয়ে মন্তব্যের জন্য আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।
পাকিস্তান সরকার বলেছে, সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বোমা হামলা এবং উত্তর-পশ্চিম সীমান্ত জেলা বাজাওর ও বান্নু’র সহিংসতা অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৮ সালের পর ইসলামাবাদে হওয়া সবচেয়ে ভয়াবহ ওই শিয়া মসজিদে হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হন। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, গতকাল শনিবার বান্নুতে একটি নিরাপত্তাবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। সেখানে বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সামরিক যানে ধাক্কা দিলে দুই সেনাও প্রাণ হারান।
এএফপির খবরে বলা হয়, আফগানিস্তান জানিয়েছে, নানগারহার ও পাখতিকা প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। এ ঘটনায় নারী–শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানি জেনারেলরা তাঁদের দেশের নিরাপত্তা দুর্বলতা ঢাকতে এ ধরনের অপরাধের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে চাইছেন।’
এএফপির এক সংবাদকর্মী নানগারহারের বিহসুদ জেলায় দেখেছেন, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় লোকজন বুলডোজার ব্যবহার করছেন। নাম প্রকাশ না করার শর্তে আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিহসুদ জেলায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১৭ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১২ জনই শিশু ও কিশোর।
দীর্ঘ ২ হাজার ৬০০ কিলোমিটার (১ হাজার ৬০০ মাইল) সীমান্ত এলাকায় উত্তেজনার কারণে প্রায়ই এ দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিতে হচ্ছে। এ ঘটনায় তাদের মধ্যে বাণিজ্য ও যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
গত অক্টোবর মাসে সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর তারা একটি নড়বড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে পাকিস্তান ক্রমাগত অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের তালেবান শাসকেরা ‘সন্ত্রাসীদের আশ্রয়’ দিচ্ছেন, যারা পাকিস্তানের ভেতর হামলা চালাচ্ছে। যদিও কাবুল এ দাবি অস্বীকার করে আসছে।
রয়টার্স ও এএফপি
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
ভারতের
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা
নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক
জোট গঠন করলেন হায়দরাবাদের
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও
অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।
বৃহস্পতিবার (১...
যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে
দেশটির সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ।গতকাল
মঙ্গলবারের এ জয়ের মধ্...
২০১৫
সালের মার্চ মাসে নির্বাচনের দিন
বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ সেকেন্ডের একটি
বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ডানপন্থী ভোটারদের
সতর্ক করে বলেন যে,
আরব নাগরিকরা ‘দল বেঁধে’ ভোটকেন্দ্রে
যাচ...
মিশিগানের সিনেট
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক
রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের
জন্য একটি গুরুত্ব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...