ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) -এর প্রধান, আজেন্টাইন নাগরিক রাফায়েল গ্রোসি ইসরায়েলি গুপ্তচর বলে অভিযোগ এনেছে ইরানের অতি-রক্ষণশীল সংবাদপত্র ‘কায়হান’। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলেছে পত্রিকাটি।
পত্রিকাটি দাবি করে যে, অনির্দিষ্ট নথিতে গ্রোসিকে একজন ইসরায়েলি গুপ্তচর হিসেবে দেখানো হয়েছে।
সংবাদপত্রে বলা হয়েছে, এই বিষয়টি আমাদের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা উচিৎ। গ্রোসি যদি কখনও ইরানের মাটিতে পা রাখেন, তাহলে আমাদের দেশের জনগণকে হত্যায় যুক্ত থাকা ও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য তাঁকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে।’
এই খবরের প্রেক্ষিতে মার্কিন সম্প্রচারক সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ‘না, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক বা মহাপরিচালক ইরানে এসে হুমকির মুখে পড়বেন না।’
রাষ্ট্রদূত বলেন, ইরানে পরিদর্শকরা ‘নিরাপদ অবস্থায়’ আছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আমেরিকান ও ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ইরানি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য গ্রোসির অনুরোধকে ‘অর্থহীন’ এবং ‘সম্ভবত উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেছেন।
এই মাসের শুরুতে ইসরায়েল ইরানে হামলা চালানোর কিছুক্ষণ আগে আইএইএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তেহরান জাতিসংঘের কাছে কোনো তথ্য না দিয়েই গোপনে পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের পরররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুদ্ধ শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা এবং ক্ষতিপূরণ প্রদানসহ তাদের পরবর্তী দায়িত্ব পালনের দাবি করেছেন।
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...