অস্ট্রিয়ান অর্থনীতিবিদের পোস্ট: ভারতকে টুকরো করে দাও
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
‘ভারতকে টুকরো করে দাও’ আহ্বান–সংবলিত একটি পোস্ট দেওয়ার পর আজ শুক্রবার অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেহলিংগার-জানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি ভারতে ব্লক করে দিয়েছে সে দেশের সরকার।
ফেহলিংগার-জান তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমি ভারতকে টুকরো করে সাবেক ইন্ডিয়া করার আহ্বান জানাচ্ছি। (ভারতের প্রধানমন্ত্রী) নরেদ্র মোদি রাশিয়ার লোক। ‘খালিস্তাননেট’–এর জন্য আমাদের স্বাধীনতার বন্ধু দরকার।’ খালিস্তাননেট একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা খালিস্তান আন্দোলনের সমর্থনে কার্যক্রম চালায়।
ফেহলিংগার-জান এমন এক সময়ে পোস্টটি দিলেন, যখন নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলেন (৩১ আগস্ট–১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। তাঁরা সম্মেলনের এক ফাঁকে এক ঘণ্টার দ্বিপক্ষীয় বৈঠকও করেন। বৈঠক শেষে একই গাড়িতে করে অনুষ্ঠানস্থলে যান।
ফেহলিংগার-জান তাঁর পোস্টের সঙ্গে একটি মানচিত্রও শেয়ার করেছেন। যেখানে ভারতের প্রায় সব অঞ্চলকে পাকিস্তান, খালিস্তান, নেপাল এবং বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। তাঁর পোস্টের একটি স্ক্রিনশট ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তাঁরা ফেহলিংগার-জানকে অনলাইনে উসকানিমূলক মন্তব্যকারী বলে তকমা দেন। জনগণের ক্ষোভের মুখে ফেহলিংগার-জানের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লকের সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারের সিদ্ধান্তের আগে ভারতের রাজনৈতিক দল শিবসেনার (ইউবিটি) রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী স্ক্রিনশটটি যুক্ত করে একটি পোস্টে ফেহলিংগার-জানের মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে অভিহিত করেন। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অস্ট্রিয়ার দূতাবাসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) ‘বহুমেরু বিশ্বব্যবস্থা’–এর ওপর আবার জোর দেন পুতিন। তিনি ভারত ও চীনের মতো অর্থনীতির ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, কোনো একটি দেশের একক ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক রাজনীতি বা নিরাপত্তা পরিচালিত হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই তিনি এই কথা বলেছেন।
চীনে চার দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘এই বহুমেরুর বিশ্বব্যবস্থায় সবার সমান অধিকার আছে। হ্যাঁ, ভারত বা চীনের মতো অর্থনৈতিক বড় শক্তিগুলো আছে। আমাদের দেশ ক্রয়ক্ষমতার ভিত্তিতে শীর্ষ চার অর্থনীতির মধ্যে অন্যতম। কিন্তু এর মানে এই নয় যে কারও রাজনীতি বা বিশ্ব নিরাপত্তায় আধিপত্য থাকা উচিত। সবাইকে সমান হতে হবে।’
হিন্দুস্তান টাইমস
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...