ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন বন্ধের প্রচেষ্টায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় তেহরান গিয়েছেন। তিনি সেখানে তার ইরানী প্রতিপক্ষ ইস্কান্দার মোমেনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা করেন।
এমন
এক সময়ে এই সফর অনুষ্ঠিত
হচ্ছে যখন যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের
মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে
নাকভি সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার ইরান
সফর করেছেন।
এদিকে,
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ
মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন
যে, ইরান ও যুক্তরাষ্ট্র
একটি কূটনৈতিক সাফল্যের দ্বারপ্রান্তে রয়েছে।
আসিফ
বলেন, “চলমান ঘটনাবলীর গতিপথ আবারও একটি শান্তি চুক্তি
বা বোঝাপড়ার দিকে মোড় নিচ্ছে।”
তিনি
আরও যোগ করেন, “গত
দুই-তিন দিনের অগ্রগতি থেকে বুঝা যাচ্ছে
যে, তারা কোনো এক
ধরনের চুক্তির কাছাকাছি পৌঁছেছে।”
তবে দুই দেশের
আলোচনার সুনির্দিষ্ট
বিষয়বস্তু ও অগ্রগতি সম্পর্কে
আনুষ্ঠানিক বিবরণ কোন পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি।
সূত্র: ইরানওয়্যার