জুলাই মাসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং পেলেট গানও ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনানের এক রিপোর্টে সোমবার (২৪ আগস্ট) এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন ভারতের সুপ্রিম কোর্ট ২০ আগস্ট পুলিশ ও বিক্ষোভকারী উভয়ের দ্বারা সংঘটিত সহিংসতার তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে।

জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া বিক্ষোভ ২০ জুলাই সহিংস রূপ নেয়, যখন হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে মিছিল করার চেষ্টা করে।

অ্যামনেস্টি বলেছে, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং তাদের যাচাই করা চাক্ষুষ প্রমাণ দিল্লি এবং পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে "বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট-চালিত শটগান, টিয়ার গ্যাস লঞ্চার, গ্রেনেড, লাঠি এবং ইলেকট্রিক শক ডিভাইস" ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। অ্যামনেস্টি বলেছে, বিহারের সিওয়ান জেলায় একজন পুলিশ কর্মকর্তার “জনতার বিরুদ্ধে বেআইনিভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দুটি ঘটনাও তারা যাচাই করেছে।

এতে কেউ নিহত হননি।

সংস্থাটি আরও বলেছে, “অস্ত্রগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছিল যা আন্তর্জাতিক আইন ও মানদণ্ড এবং দেশীয় পুলিশি নির্দেশিকা লঙ্ঘন করে।

অ্যামনেস্টি বলেছে, “বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনাগুলো বিচ্ছিন্ন, কিন্তু “এই কঠোর প্রতিক্রিয়া ছিল জনতা নিয়ন্ত্রণের ছদ্মবেশে রাষ্ট্র-অনুমোদিত সহিংসতা।

দিল্লি পুলিশ গত সপ্তাহে সুপ্রিম কোর্টের এক শুনানিতে বলেছে, বিক্ষোভকারীরা “সহিংসতার আশ্রয় নেওয়ার পরেই তারা শক্তি প্রয়োগ করেছিল।

তারা বলেছে, “ক্ষুব্ধ ছাত্রের ছদ্মবেশে থাকা সমাজবিরোধী দুষ্কৃতকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের “গুরুতরভাবে আহত করেছে।

২১শে আগস্ট, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দিল্লির একটি পুলিশ স্টেশনের বাইরে ১৯ বছর বয়সী এক বিক্ষোভকারীর সঙ্গে অবস্থান ধর্মঘট করেন, যিনি বলেছিলেন যে ২০শে জুলাইয়ের বিক্ষোভের সময় তিনি পেলেট দ্বারা আহত হয়েছিলেন।

গান্ধী গুলি চালানোর ঘটনাটির পুলিশি তদন্তের দাবি জানান এবং পরে কর্মকর্তারা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেন।

অনলাইন সংগঠন ‘ককরোচ জনতা পার্টির নেতৃত্বে, পরীক্ষার অনিয়ম নিয়ে সৃষ্ট ক্ষোভ থেকে এই বিক্ষোভ বেকারত্ব, তরুণদের জন্য সুযোগ এবং সমালোচকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়।

২০২৪ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মোদীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে এই বিক্ষোভগুলো প্রমাণিত হয়।

এএফপি