যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত অবসানের চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে সহজ পথটি হয়তো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের মাশুল বা ফি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মধ্যেই নিহিত রয়েছে—এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক মধ্যস্থতাকারী।
সাবেক মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সহকারী ডেনিস রস বলেন,
ইরান টোল বা মাশুল
আদায়ের দাবি থেকে সরে
আসতে পারে, তবে বৈধ নৌ-চলাচল, নিরাপত্তা বা পরিবেশগত সেবার
বিনিময়ে ফি আদায়ের অধিকার
তারা নিজেদের কাছেই রাখতে পারে।
এ ধরনের ব্যবস্থা উভয় পক্ষকেই বিজয়ী
হিসেবে দাবি করার সুযোগ
করে দিতে পারে; ফলে
তেহরান নতি স্বীকারের মতো
পরিস্থিতি এড়িয়েই পিছু হটার সুযোগ
পাবে।
রস বলেন, “ইরানিরা তাদের টিকে থাকার সক্ষমতা
দিয়ে আমাদের বারবারই বিস্মিত করেছে।” তিনি আরও বলেন,
কেবল অর্থনৈতিক ও সামরিক চাপ
প্রয়োগ করেই ইরানকে পিছু
হটতে বাধ্য করা যাবে—এমনটা
তিনি মনে করেন না।
তাঁর মতে, কট্টরপন্থীরা হয়তো
বিশ্বাস করে যে তারা
পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকতে
পারবে এবং শেষ পর্যন্ত
নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।
তিনি সংবাদ
সংস্থা এপি বলেন, “যদি ঘোষণা করা
যায় যে প্রণালীটি পুনরায়
খুলে দেওয়া হয়েছে, তবে আমার মনে
হয় ট্রাম্প একটি চুক্তিতে রাজি
হবেন।”
আল-জাজিরা