গত তিন মাসে ইউক্রেনের সশস্ত্র বাহিনী (এএফইউ) রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য ১০ হাজারের বেশি ছোট আকারের আত্মঘাতি ড্রোন ‘হর্নেট’ পাঠিয়েছে।
এসব ড্রোনের
পাল্লা ২০০ কিলোমিটারেরও মতো। এই প্ল্যাটফর্মটিতে লক্ষ্যবস্তু শনাক্তকরণ, অনুসরণ এবং
আক্রমণের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত অপটিক্যাল
ট্র্যাকিং সিস্টেম যুক্ত রয়েছে।
এএফইউ-র হর্নেট
হামলার বেশিরভাগ ক্ষেত্রেই এআই-ভিত্তিক নির্দেশনা ও লক্ষ্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার
করা হয়েছে। এই এআই-ভিত্তিক নির্দেশনা ও লক্ষ্য নির্ধারণ ব্যবস্থাটি নিজস্ব প্রযুক্তিতে
তৈরি করেছে মার্কিন কোম্পানি 'পেরেনিয়াল অটোনমি'।
২৬ মার্চের
মার্কিন সেনাবাহিনীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পেরেনিয়াল অটোনমি আগে 'প্রজেক্ট
ঈগল' নামে পরিচিত ছিল। ন্যাটোর এক কর্মকর্তা ২০১৫ সালের নভেম্বরে -কে নিশ্চিত করেছিলেন
যে,
প্রজেক্ট ঈগল
প্রতিষ্ঠা করেছিলেন গুগলের সাবেক সিইও এরিক শ্মিট। কোম্পানিটি 'বাম্বলবি' নামের আনম্যানড
এরিয়াল ভেহিকেল (ইউএভি) এবং 'মেরোপস' নামের কাউন্টার-ইউএভি ব্যবস্থাও তৈরি করে।
ইউক্রেন রাশিয়ার
অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত ইউএভি মোতায়েন করছে
বলে রাশিয়াও স্বীকার করেছে।
এসব ইউএভি তাদের
লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে আগে থেকে নির্ধারিত পথ অনুসরণ করে।
জেনস