ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি ডুবো ড্রোন আটকের দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয়
সম্প্রচারমাধ্যম আইআরআইবি -তে প্রকাশিত এক
বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী ‘রেমাস ৬০০’ নামের একটি
অত্যাধুনিক চালকবিহীন ডুবো যান (ইউইউভি)
জব্দ করেছে। বর্তমানে এটি থেকে তথ্য
সংগ্রহের জন্য তা বিশেষজ্ঞদের
তত্ত্বাবধানে রয়েছে।
বিবৃতিতে
আরও বলা হয়, “আইআরজিসি
নৌবাহিনী দৃঢ়ভাবে ঘোষণা করছে যে হরমুজ
প্রণালী বন্ধ রয়েছে এবং
এই প্রণালীর মধ্যে বিপজ্জনক কৌশল ও অননুমোদিত
চলাচলের বিরুদ্ধে আমরা কঠোর ও
নিরবচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছি।”
ফেব্রুয়ারিতে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা
এবং ইরানের ওপর সামুদ্রিক অবরোধের
জবাবে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল।
এই গুরুত্বপূর্ণ ও কৌশলগতভাবে অত্যন্ত
সংবেদনশীল জলপথটি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে
চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই ঘোষণাটি এল।
আনাদোলু