যুদ্ধ অবসানের যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছে ইরান। এগুলো হলো সব রণাঙ্গনে হামলা বন্ধ করা, ইরানের অবরুদ্ধ অর্থ অবমুক্ত করা এবং অবরোধ তুলে নেওয়া।
ইরানের
নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন মধ্যস্থতাকারী
দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্তের কথা জানানো হয়েছে।
এখন তেহরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এ
বিষয়ে সাড়া পাওয়ার অপেক্ষায়
আছে।
এদিকে, ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তাঁর পাকিস্তানি
প্রতিপক্ষ ইসহাক দার এক ফোনালাপে
‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং জাহাজের নিরাপদ
চলাচলের গুরুত্বের’ ওপর জোর দিয়েছেন।
অন্যদিকে ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে,
তারা রিয়াদের ‘সংবেদনশীল’ স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে
হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়ানবুতে অবস্থিত আরামকোর একটি স্থাপনাতেও হামলা
চালানো হয়েছে। সৌদি আরব অবশ্য
এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি।
ইয়েমেনের
হুথি গোষ্ঠী এবং সৌদি-সমর্থিত
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হয়েছে; মারিবের পূর্বাঞ্চল ও তাইজ শহরের
আশপাশে লড়াইয়ের খবর পাওয়া গেছে।
আল-জাজিরা