ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করেছে। শনিবার (২১ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দাবি করে।

আইআরজিসি জানায়, তারা বিমানটির ক্ষতিসাধন করেছে এবং সেটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করেছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে মিথ্যা বলে অভিহিত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদ ও অক্ষত রয়েছে।

ইরানের সেনাবাহিনীর দাবি, শুক্রবার সন্ধ্যায় তারা মার্কিন বিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এই হামলায় এফ-১৬ বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে সেটি তার অভিযান বাতিল করে নিকটস্থ একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

আইআরজিসি এই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করার দায় স্বীকার করেছে।

আইআরআইবি -এর শেয়ার করা একটি ভিডিওতে আকাশে একটি বিমানকে আঘাতপ্রাপ্ত হতে দেখা যায়, যা যুক্তরাষ্ট্রের বিমান বলে দাবি করেছে ইরান।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে তেহরানের দাবিকে মিথ্যা বলে উল্লেখ করে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই পরস্পরবিরোধী বক্তব্য সামনে এল। উপসাগরীয় অঞ্চলে ঘটে যাওয়া এই কথিত ঘটনা নিয়ে উভয় পক্ষ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছে।

আনাদলু