আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন পর্যন্ত আহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের
মুখপাত্র আব্দুল মতিন কানি এক
বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির
কাছে খনি কোম্পানিগুলোর বিস্ফোরক
রাখার একটি গুদাম থেকে
এই বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনি
কার্যক্রম পরিচালিত হয়।
কানি
জানান, আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ
ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত
শেষ হলে বিস্তারিত তথ্য
জানানো হবে।
জাতিসংঘের
আফগানিস্তান সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, গত
আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী
কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে
বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত
হয়েছিল। কাবুলের একটি হাসপাতালে অন্তত
৩৫ জন আহত শিক্ষার্থীকে
ভর্তি করা হয়েছিল; হাসপাতাল
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবার বয়স ১০
থেকে ১৪ বছরের মধ্যে।
রয়টার্স