সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল–আসাদ। তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্যে দিয়ে দেশটিতে তাঁর দুই যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল–আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণ ও বিরোধীদের দমনে ব্যাপক নিপীড়ন চালনোর অভিযোগ রয়েছে। এর জের ধরে ২০১১ সালে ‘আরব বসন্তের’ সময় বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সর্বাত্মক সমর্থন নিয়ে টিকে ছিলেন বাশার।
বিদ্রোহীদের অভিযানে বাশারের পতনের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে ওই বিবৃতিতে কিছু উল্লেখ ছিল না। তবে মস্কো এটাও বলেছিল, সিরিয়ার বাশারবিরোধী পক্ষগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
রাশিয়ার বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ায় রাশিয়ার কূটনীতিক স্থাপনাগুলোরও নিরাপত্তাও দেবে বিদ্রোহীরা। রুশ কূটনীতিকেরা সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে।
নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান
সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়ার চলমান অবস্থা ও এর পরিণতি এবং সিরিয়া পরিস্থিতির কারণে ওই পুরো অঞ্চলের সার্বিক পরিস্থিতি কী হবে, সে বিষয়ে এখনো ধারণা করা যাচ্ছে না। এসব বিষয় নিয়ে রাশিয়া নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে।
রয়টার্স
উত্তরের
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের
মৌসুম শুরুর আগেই দেখা মিলেছে
বিশ্বের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।আগস্টের
শুরুতেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে
জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে, সে বিষয়ে সরকারের
আরও বিধিনিষেধ আরোপের পক্ষে অধি...
ভেনিস’খ্যাত বরিশালে গিয়ে নদী-খাল, ভাসমান বাজারসহ বিভিন্ন ঐতিহাসিক
স্থাপনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ঝালকাঠির ...
পার্বত্য
চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর
মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন
জাতিগোষ্ঠীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে নিয়ম...
ভারতের
উত্তর প্রদেশে একটি এলাকায় শতাধিক
মানুষ মাটিতে বিছানো চাটাইয়ের ওপর পা গুটিয়ে
বসে আছেন। জুলাইয়ের প্রচণ্ড গরম উপেক্ষা করে
তাঁরা স্লোগান দিচ্ছেন এবং জাতীয় পতাকা
নাড়াচ্ছেন।
রাজধানী
নয়াদিল্...
প্রায়
১৮ মাস বিরতির পর
বাংলাদেশে আবারও উৎপাদন কার্যক্রম শুরু করেছে স্যামসাং।
সরকারের দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও বিনিয়োগ প্রণোদনার
মাধ্যমে ২০৩০ সালের মধ্যে
বাংলাদেশকে বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদন ...
ভোর
হতেই মিয়ানমারের ইয়াঙ্গুনের মাছের বাজারগুলো কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
হ্লাইং নদীর তীরে স্তূপ
করে রাখা বিপুল পরিমাণ
টাটকা মাছ বাছাইয়ে ব্যস্ত
হয়ে পড়েন শ্রমিকরা।রাবারের
দস্তানা ও বুট পরে
তারা...
সচেতন
একজন নাগরিক হিসেবে আমি অনেক দিন
ধরেই দেশের বিভিন্ন আন্দোলন অনুসরণ করে আসছিলাম। যেমন
নিরাপদ সড়ক চাই আন্দোলন।
খুব বেশি যে সক্রিয়
ছিলাম, তা নয়; কিন্তু
অনুসরণ করছিলাম। ২০২৪ সালের জুলাইয়ের
প্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...