বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত কম্প্রিহেনসিভ সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন।
রোববার রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, 'মোদি সরকার পাকিস্তান ও বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (সিআইবিএমএস) তৈরি করেছে, যা সামনে বাস্তবায়ন করা হবে।'
তিনি জানান, আসামের ধুবরি সিআইবিএমএসের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই আশাব্যঞ্জক।
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'কিছুটা আগালে এ ব্যবস্থা পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে পুরো সীমান্ত এলাকায় বাস্তবায়ন করা হবে।'
অমিত শাহ আরও বলেন, 'বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৫৯১ কিলোমিটার বেষ্টনীর কাজ শেষ হয়েছে। এক হাজার ১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ ৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।'
'এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬৮৫টি স্থানে বিদ্যুৎ সংযোগ, ৫৭৫টি স্থানে পানি সংযোগ এবং ৫৭০টি সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।,' যোগ করেন তিনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোদি সরকার প্রায় এক হাজার ৮১২ কিলোমিটার দুর্গম এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজ হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, 'সীমান্তের বেষ্টনী শক্তিশালী করা, সীমান্তের ভারতীয় অংশে রাস্তা নির্মাণ এবং অন্যান্য বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।'
ডেইলি স্টার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...