পাকিস্তান আর্মিতে চীনা জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার সংযুক্ত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
যুদ্ধক্ষেত্রে শক্তিবৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো চীনের তৈরি জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
মুলতান গ্যারিসনে, ২ আগস্ট অনুষ্ঠানিকভাবে হেলিকপ্টারগুলো সেনাবাহিনীতে যুক্ত হয়। সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।
মুলতান গ্যারিসনের অধীনে পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া ব্রিগেড এবং অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন রয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর এভিয়েশন কোরকে আধুনিকীকরণ এবং যুদ্ধক্ষেত্রে ‘সমন্বিত প্রতিক্রিয়া’ জোরদার করবে জেড-১০এমই হেলিকপ্টার।
আইএসপিআর জানায়, জেড-১০এমই পাকিস্তান সেনাবাহিনীর "সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক হামলা চালানোর ক্ষমতা"কে শক্তিশালী করবে এবং এসব হেলিকপ্টার সব-আবহাওয়ায় ও দিন-রাত নির্ভুলভাবে আক্রমণ পরিচালনা করতে সক্ষম।
তবে প্রথম ব্যাচে পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন কোরকে কতটি হেলিকপ্টার দেয়া হয়েছে তা আইএসপিআর জানায়নি। সংস্থাটির পক্ষ থেকে টেইল নাম্বার ৭৮৬-৩০১ সম্বলিত একটি জেড-১০এমই হেলিকপ্টারের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যদিও আইএসপিআর একাধিক জেড-১০এমই হেলিকপ্টার সংযুক্তির কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ফিল্ড মার্শাল মুনির মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে নতুন জেড-১০এমই হেলিকপ্টারের ফায়ারপাওয়ার প্রত্যক্ষ করেন।
আইএসপিআরের ভিডিওতে একটি জেড-১০এমই-এর কার্যকারিতা দেখানো হয়েছে। সোস্যাল মিডিয়াতেও ওই একই হেলিকপ্টারকে সক্রিয় থাকতে দেখা গেছে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...